, , ।
নলডাঙ্গা প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় যৌন উত্তেজক সিরাপ বিক্রি করায় দুই ফার্মেসীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে, ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকেল সাড়ে চারটায় উপজেলার চেওখালী বাজারে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন, নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযানকালে অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে লাইসেন্সবিহীন ‘মহিদুল ইসলাম ফার্মেসি’র স্বত্বাধিকারী চেওখালী এলাকার মৃত তাহের মন্ডলের ছেলে মহিদুল ইসলাম (৪০) কে ১৫ হাজার টাকা ও একই এলাকার রইচ উদ্দিন ফার্মেসীর স্বত্বাধিকারী শমসের আলীর ছেলে রইচ উদ্দিন (৪৮) কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে জব্দকৃত ৫৩টি অবৈধ যৌন উত্তেজক সিরাপ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট শামীম হোসেন জানান, জনস্বাস্থ্য সুরক্ষা, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধের বিক্রয় প্রতিরোধ এবং অবৈধ ঔষধ ব্যবসার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।