, , ।
স্টাফ রিপোর্টার গোদাগাড়ী: চেক ডিজঅনার মামলায় গ্রেপ্তার হয়েছেন জাতীয় নাগরিক পার্টি নেতা। সোমবার বেলা তিনটায় গোদাগাড়ী সদর ডাঙ্গাপাড়া মোড় থেকে গ্রেপ্তার করে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, এন আই এক্ট ১৩৮ ধারা অপরাধে কোর্ট তার নামে ওয়ারেন্ট ইস্যু করেছে। সেই ওয়ারেন্ট মূলে গ্রেফতার করা হয়েছে। ব্যাংকের চেক ডিজঅনার হওয়ার অপরাধসংক্রান্ত মামলায় তার নয় মাসের সাজাপ্রাপ্ত ও আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানার পরোয়ানাভুক্ত আসামি ।
জিয়াউর রহমান জাতীয় নাগরিক পার্টি গোদাগাড়ী উপজেলা শাখার আহ্বায়ক বাসুদেবপুর ইউনিয়ন স্লুইচগেট এলাকার শাহজাহান আলীর ছেলে।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ সুজন মিয়া জানান, তিনি এন আই এক্ট মামলায় ওয়ারেন্ট ভুক্ত আসামি। তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কোর্টে পাঠানো হবে।