সর্বশেষ সংবাদ :

গোদাগাড়ীতে আওয়ামী লীগ নেতা আটক

স্টাফ রিপোর্টার, গোদাগাড়ী :

রাজশাহীর গোদাগাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জনিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছ’টার দিকে উপজেলার মোহনপুর ইউনিয়নের বিশ্বনাথপুর বাজার থেকে তাঁকে আটক করা হয়।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিয়া বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সার্বিক নিরাপত্তার স্বার্থে গোদাগাড়ী পুলিশ তাঁকে আটক করেছে। তিনি আরও জানান,জয়নাল আবেদীন জনির বিরুদ্ধে গোদাগাড়ী থানায় নাশকতা ও আইনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে মামলা রয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, জয়নাল আবেদিন জনিকে আগামীকাল বুধবার (২৫ নভেম্বর) আদালতে হাজির করা হবে।

সাইফুল ইসলাম /শাহজাদা


প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৬ | সময়: ১১:০২ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর