, , ।
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ‘আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্ন্যান্স প্রজেক্ট’-এর আওতায় আগামী ২৪ থেকে ২৬ নভেম্বর ২০২৬ পর্যন্ত তিন দিনব্যাপী ‘ঊীঢ়ড়ংঁৎব ঠরংরঃ, ঐড়ৎরুড়হঃধষ খবধৎহরহম, ঊাধষঁধঃরড়হ ধহফ চষধহহরহম ডড়ৎশংযড়ঢ়’ শীর্ষক কর্মশালায় অংশগ্রহণের উদ্দেশ্যে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু ও কর্মকর্তারা রাজশাহীতে এসেছেন। রাজশাহীতে আগমন উপলক্ষে সোমবার (২৩ নভেম্বর) নগর ভবনে প্রশাসকের দপ্তরে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন ও কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর মধ্যে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। এ সময় তাঁরা পারস্পরিক শুভেচ্ছা ও কুশল বিনিময়ের পাশাপাশি দুই সিটি কর্পোরেশনের চলমান কার্যক্রম, নাগরিক সেবা প্রদান এবং নগর উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
মতবিনিময়কালে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ সাঈদ এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এরআগে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মোঃ ইউসুফ মোল্লা টিপুকে শাহ্ মখদুম বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
এ সময় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, শাহমখদুম থানা বিএনপির সদস্য সচিব নাসিম খান, চন্দ্রিমা থানা বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম জনি, বিএনপি রাজশাহী মহানগর দপ্তরের দায়িত্বে মুঈদুর রহমান মুঈদ, ২৮নং ওয়ার্ড পূর্ব বিএনপির সাধারণ সম্পাদক শুকুর আলী, রাজপাড়া থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল আমিন বাবলু, ২৬ নাম্বার ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জামিল, যুবনেতা হাফিজুল ইসলাম আপেল, সহ থানা ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।