, , ।
নাচোল প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে তিন নারী প্রতারকের খপ্পরে এক কৃষক পরিবার সর্বশান্ত হয়ে পড়েছে। ভূক্তভোগী পরিবাবর আদালতে মামলা দায়ের করেছেন।
ভূক্তোভোগী শাহানাজ খাতুন জানান, নাচোল উপজেলার কসবা ইউনিয়নের কালইর গ্রামের এরফান আলীর মেয়ে কাজল রেখা (৫০) ও তার মেয়ে ফাতেমা খাতুন পিংকি (৩৫) সাথে ৯মাস পূর্বে আমার নিজের বোন নাচোল পৌর এলাকার কাদিকোলা গ্রামের আয়েশা খাতুন (৫৫) পরিচয় করিয়ে দেয়। আমার বোন বলে যে, কাজল রেখা ও তার মেয়ে পিংকির সাথে বাংলাদেশ সেনাবাহিনীর মেজরের আত্মীয়তার সম্পর্ক রয়েছে। আমার বোন বলে ওই মেজর পিংকির মামা। টাকা পয়সা দিলে সে চাকুরি করে দিতে পারবে। আবার কাজল রেখা বলে, তার ভাই একজন এসপি। তার বাড়ী শিবগঞ্জ। পুলিশের মধ্যে সে চাকুরি করে দিতে পারবে। আমার বোনসহ কাজল রেখা ও পিংকি আমাদের বাড়ী হাপানিয়াতে যায়। আমার বোন আমার স্বামীকে ও আমাকে বিভিন্ন ভাবে বুঝায়। তাদের লালসার কথা শুনে ৭লাখ টাকা মৌখিক চুক্তিতে আর্মির অফিসার পদের চাকুরির জন্য প্রথমে ৫০ হাজার ও পরে এক জোড়া মহিষ বিক্রি করে ৩ লাখ টাকা ও ঋণ ও ধারকর্য করে ১ লক্ষ ৫০ হাজার টাকা নাচোল বাজারের স্কুল পাড়ায় কাজল রেখার ভাড়া বাড়ীতে দিয়ে আসি। দীর্ঘ ৩/৪ মাস অতিবাহিত হলে চাকুরি করে দিতে না পারায় আমরা তার সাথে যোগাযোগ করি। পরে বলে পুলিশের এসআই পদে চাকুরি করে দিবো। তাতেই আমরা রাজি হই। তারা সেটাই করে দিতে না পারায় পরে আমরা বুঝতে পারলাম তারা ৩ জনই আমাদের সাথে প্রতারণা করছে।
পরে আমার টাকা ফেরত চাইতে গেলে আমার ও আমার স্বামীর সাথে দুর্ব্যবহার করে ও মামলায় ফাঁসিয়ে দেয়াসহ বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখায়। আমরা নিরপায় হয়ে নাচোল থানায় অভিযোগ করলে নাচোল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আদালতে মামলা করার মরামর্শ দেয়। সুবিচার পাবার আশায় আদালতে মামলা করি।
এছাড়া নারী প্রতারক কাজল রেখা ও তার মেয়ে গোলাবাড়ী আদর্শ কলেজের অধ্যক্ষ গাজীউল ইসলামের মাটিতে জোর পূর্বক ঘরবাড়ি নির্মাণ করে কলইর এ বসবাস শুরু করে। সেখানে মা মেয়ে বিভিন্ন অনৈতিক কার্যলাপে লিপ্ত থেকে বিভিন্ন নারী পুরুষ এর নিকট থেকে বিভিন্ন দপ্তরে চাকুরি, বিভিন্ন প্রশিক্ষণ ও সরকারের আশ্রয়ন প্রকল্পের বাড়ী দেয়ার নাম করে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়।
পরে তারা গোপনে এলাকা ছাড়া হয়ে নাচোল বাজারে বাসস্ট্যান্ড এলাকা, মধ্যবাজারসহ বিবিন্ন এলাকায় ভাড়া বাড়ী মা- মেয়ে প্রতারণা মূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ২০২৩ সালে নাচোল উপজেলার ইসলামপুর এলাকার সাংবাদিক জাহাঙ্গীর আলমের নিকটে ১ লক্ষ টাকা পাবে বলে নাচোল থানায় মিথ্যা অভিযোগ দায়ের করলে সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকনসহ স্থানীয় মাতব্বরা শালিশ করে দেন। সেখানে জাহাঙ্গীর আলমের নিকট ২০ হাজার টাকা আদায় করেন। জাহাঙ্গীর আলম নিজেকে নিরাপরাধ বলে দাবী করেন।
তিনি বলেন মান সম্মানের ভয়ে আমি সেই শালিশে বসি এবং সেই বিচার মেনে নিই। এছাড়া ১ বছর পূর্বে ঘিওন গ্রামের শুকুদ্দির ছেলে মানিক (৩৬)এর নিকট থেকে সৌদি আরবে পাঠানোর নাম করে ১ লক্ষ টাকা কাজল রেখা ও তার পিংকি গ্রহন করে। পরবর্তীতে তার সাথে প্রতারণা করে। এ ব্যাপারে কাজল রেখা ও পিংকির সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তাদের ফোনটি কন্ধ পাওয়া যায়। নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথ জানান অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। সতেন মহল দ্রুত তাদেরকে বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানিয়েছেন।