, , ।
স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপ রাইজিং স্টারস ওয়ানডে টুর্নামেন্টে এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশ ‘এ’ দলের। আনুষ্ঠানিকতার ম্যাচে তারা শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে খেলতে নেমেছে। এই ম্যাচেই হুট করে ব্যাটিং ধস।
দোহায় টস জিতে ব্যাট করতে নেমে হাসান আর পারভেজ হোসেন ইমন উড়ন্ত সূচনা করেছিলেন। ৫৩ বলের ওপেনিং জুটিতে তারা তুলে দেন ৫৫ রান। এমন চার-ছক্কায় মাঠ মাতাচ্ছিলেন। কিন্তু অতি আগ্রাসী হতে গিয়ে আউট হয়ে যান তিনি। ২৯ বলে ৪ বাউন্ডারি আর ২ ছক্কায় করেন ৩২ রান। এরপর শাহাদাত হোসেন অনেকটাই সেট হয়ে গিয়েছিলেন। কিন্তু ক্রস শট খেলতে গিয়ে স্টাম্প হারান তিনি। ১৫ বলে করেন ১৩ রান।
বাংলাদেশ ‘এ’ দলের ব্যাটিং বিপর্যয় শুরু তারপরই। ১ রানের মধ্যে ৩টি উইকেট হারায় তারা। টানা তিন ওভারে ফেরেন শাহাদাত, সাইফ হাসান (৩৬ বলে ২৮) আর আফিফ হোসেন (৫ বলে ০)। ১ উইকেটে ৭৭ থেকে এক ঝটকায় ৪ উইকেটে ৭৮ রানে পরিণত হয় বাংলাদেশ ‘এ’।