সর্বশেষ সংবাদ :

জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মানজাল ও রাসিক সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মানজাল (৫৫) ও রাজশাহী সিটি করপোরেশনের ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ৬ নং ওর্য়াড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান টুকু কে গ্রেপ্তার করেছে পুলিশ।
মোস্তাফিজুর রহমান মানজালকে বৃহস্পতিবার রাত ১০টার দিকে জেলার পবা উপজেলার আমান কোল্ড স্টোরেজের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মানজাল দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে পবা বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শুক্রবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন ওসি।
এদিকে শুক্রবার নুরুজ্জামান টুকু জুম্মার নামাজ পড়ে মহিষবাথান কবরস্থানে তার মায়ের কবর জিয়ারত করতে যান। জিয়ারত শেষে সেখানে টুকুকে গ্রেফতার করে ডিবি পুলিশ।


প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৬ | সময়: ৬:৪৫ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর