সর্বশেষ সংবাদ :

মোহনপুরে পানের বরজে নারীর মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার: রাজশাহীর মোহনপুর উপজেলায় বাড়ির পাশের একটি পানের বরজ থেকে শেফালী বেগম (৪২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর নাম শেফালী বেগম। তিনি মোহনপুর উপজেলার করিশা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী। তার পিতার নাম কোঁকড়া।
পুলিশ ও নিহতের পরিবারের সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন তিনি। শুক্রবার (২০ নভেম্বর) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে বাড়ির পাশে শব্দ শুনে তার ছেলে নবাব আলীর ঘুম ভেঙে যায়। ঘর থেকে বাইরে বের হওয়ার সময় তিনি দেখতে পান, বাড়ির বাইরের গেট বন্ধ এবং তার মা ঘরে নেই। এরপর মাকে খোঁজাখুঁজি শুরু করেন নবাব। একপর্যায়ে বাড়ির পাশের একটি পানের বরজে তার মাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত শেষে হত্যা মামলা দায়ের করা হবে।


প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৬ | সময়: ৬:৪১ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর