সর্বশেষ সংবাদ :

বড়াইগ্রামে বাসের ধাক্কায় বিএনপি নেতা নিহত

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে মোটর সাইকেলে যাত্রীবাহী বাসের ধাক্কায় আব্দুল মজিদ প্রামাণিক (৬২) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় নাটোর-পাবনা মহাসড়কের দাঁইড়পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মজিদ উপজেলার জামাইদিঘী গ্রামের মৃত জাফর প্রামাণিকের ছেলে। তিনি নগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
বনপাড়া হাইওয়ে থানার ওসি আব্দুস সালাম বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় আব্দুল মজিদ মোটর সাইকেল চালিয়ে বনপাড়া বাজার থেকে বাড়িতে ফিরছিলেন। পথে দাঁইড়পাড়া এলাকায় নাটোর থেকে কুষ্টিয়াগামী এম কে পরিবহণের একটি বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি মহাসড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।


প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৬ | সময়: ৬:৪০ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর