, , ।
স্টাফ রিপোর্টার, বাগমারা: রাজশাহীর বাগমারায় বিএনপির উপজেলা মহিলা দলের নেতৃত্বে উপজেলা প্রসাশনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষাভ মিছিল করায় বাগমারার বিএনপির পক্ষে সংবাদ সম্মেলন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সদর ভবানীগঞ্জ একতা ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ প্রসাশনের বিরুদ্ধে যারা মিছিল করেছে তারা বিএনপির কেউ না বলে দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আব্দুস সোবহান। তিনি বলেন, গত বৃহস্পতিবার উপজেলা ইটভাটা মালিক সমিতির নেতৃবৃন্দকে নিয়ে উপজেলা প্রসাশন সম্প্রতি ইটভাটা বিষের সরকারী পদক্ষেপ বিষয়ক আলোচনায় বসেন। আলোচনায় উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি নিষিদ্ধ কার্যক্রম উপজেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর আলম হেলাল, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষসহ স্থানীয় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সেখানে শুধু ইটভাটা বিষয়ক আলোচনা হয়।
কিন্তু একটি মহল বিষয়টি ভিন্ন খাতে প্রভাবিত করছে। এখানে ফ্যাসিষ্ট দোসরদের পুনর্বাসন করা হচ্ছে মিথ্যা ভিত্তিহীন অভিযোগ তুলেন। একই ভাবে তারা মিথ্য অনিয়ম ও দুনীর্তি যে অভিযোগ তুলে শ্ণোগান দেয় তা মিথ্যিা ভীতিহীন বলে দাবি করা হয়। সংবাদ সম্মেলনে ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র আব্দুর রাজ্জাক বলেন, দলের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করা জন্য একটি মহল বিএনপির নাম ভাঙ্গিয়ে প্রশাসনের বিরুদ্ধে মঙ্গলবার বিকালে ভবানীগঞ্জ বাজারে বিক্ষভ মিছিল করেছে তার কোন ভিত্তি নেই। তাদের সাথে বিএনপির কোন সম্পর্ক নেই বলে জানান তিনি।
একই সংবাদ সম্মেলনে মহিলা দলের নেত্রী রীনা ইসলাম বলেন, বাগমারা উপজেলায় মহিলা দলের কোন কমিটি হয়নি। অথচ নেহার বানু নিজেকে মহিলা দলের সভাপতি পরিচয় দিয়ে ফ্যামিলি কার্ড এর প্রলোভন দিয়ে কিছু মহিলা ভাড়া করে এনে প্রশাসনের বিরুদ্ধে তার ব্যক্তিগত স্বার্থহাসিলের জন্য প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিলিল করে দলের ভাবমূর্তি নষ্ট করছে।
সংবাদ সন্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তাহের পৌরসভার সাধারণ সম্পাদক আব্দুল আলীম, ভবানীগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন তাতী দলের সভাপতি মামুনুর রশিদ মামুন,বিএনপি নেতা ক্বারী মকলেছুর রহমান মুকুল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বকুল সরদার, যুবদলল নেতা রেজাউল করিম, জিয়া প্রজন্ম দলের নেতা মশিউর রহমান সুমন, সাবেক ছাত্র নেতা আতিকুর রহমান জজ, সেচ্ছা সেবক দলের নেতা জিল্লুর রহমান সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। পরে নেতৃবৃন্দ ফ্যসিষ্ট শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন ঠেকাতে একটি বিক্ষোভ মিছিল করেন।