এবার বাংলাদেশকে উল্টো বিপদে ফেলেছে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক: হাসান মাহমুদ বোল্ড করার পর দুই হাত ওপরে তুলেছিলেন। কিন্তু মুহূর্তেই সেই উদযাপন থেমে গেল। কারণ, আম্পায়ার দিয়েছেন নো বলের ইশারা। বেঁচে যাওয়ার পর সেখান থেকে আরও ৩০ রান যোগ করেছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের বিপক্ষে ১৫৭ রানের লিড নিয়ে থেমেছে প্রোটিয়ারা।
জোহানেসবার্গে সিরিজের প্রথম টেস্টে আগে ব্যাটিং করে বাংলাদেশ ৪০০ রান তুলেছিল। তাওহীদ হৃদয়ের ১৩৭ রানের পর লিটন দাসও করেছিলেন ১২০ রান। এবার দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা রানের বন্যা বইয়ে দিয়েছেন। মার্কোস অ্যাকারমান, রায়ান রিকেলটনের জোড়া সেঞ্চুরিতে ৫৫৭ রানের পাহাড় করেছে দক্ষিণ আফ্রিকা।


প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৬ | সময়: ৬:১০ পূর্বাহ্ণ | সুমন শেখ