, , ।
টিপু সুলতান, তানোর: নেশা তার ধান নিয়ে নতুন নতুন উদ্ভাবন। সংকরায়ন করে একের পর এক নতুন ধান উদ্ভাবন করছেন তিনি। বলছি রাজশাহীর তানোর পৌর এলাকার গোল্ল্াপাড়া গ্রামের ধান পাগল ও কৃষি বিজ্ঞানী নামে পরিচিত স্বশিক্ষিত নূর মোহাম্মদের কথা। নূর মোহাম্মদ জাতের উন্নতি ঘটিয়ে ধানের জীবনকাল কমিয়ে এনেছেন। তার রোপনকৃত ধানের জমি সেচের অভাবে মাটি ফেঁটে চৌচির হয়ে গেছে। তবু ও তার ধান গাছের কোন সমস্য হচ্ছে না।
গতকাল শনিবার দুপুর ২টার দিকে নূর মোহাম্মদ কৃষি পরিসেবা ফার্মে কৃষি মন্ত্রণালয়ের মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনষ্টিটিউট রাজশাহী বিভাগীয় কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মো: নূরুল ইসলাম এবং নওগাঁ জেলার মান্দা থানার কালিগ্রামের শাহ্ কৃষি তথ্য পাঠাগার ও জাদুঘরের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম শাহ্ নূর মোহাম্মদের খরা সহনশীল ধানের জমি পরিদর্শন করেন। এছাড়াও সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োকেটনোলজিজ বিভাগের শিক্ষা ফাতেমা তুজ জোহরা মিলা ও সানজিদা খানম সানি থিসিস এর কাজ করার জন্য নূর মোহাম্মদের খরা সহনশীল ধানের জমি পরিদর্শন করেন। পরিদর্শকগণ বলেন, নিজস্ব কৌশলে সার ও কিটনাশোক ব্যবহার না করে এবং সেচ না দিয়ে জমিতে ২০০ টি লাইনে চাষ করেছেন। মাটি ফেঁটে চৌচির তবুও ধানের অবস্থা ভালো রয়েছে। খরা প্রবন এলাকায় এই ধান চাষ করলে কৃষক সমাজ উপকৃত হবেন। নূর মেসাহাম্মদের গবেষনা কৃষি পরিসেবা ফার্মে এস আমাদের অভিজ্ঞগতা বাড়লো।
নূর মোহাম্মদ বলেন, গবেষনার জন্য জমিতে রোপা-আমন ও বোরো মৌসুমের জন্য বিভিন্ন জাতের ধান রোপন করা হয়েছে। এই সারি জাতগুলো রোপা-আমন ও বোরো মৌসুমে চাষ করা যাবে। এই ফসলে পানির প্রয়োজনীয়তা কম লাগে এবং ফসল বিপর্যয় থেকে রক্ষা পাওয়া যায়। উদ্ভাবিত ধানের সারিগুলোর বৈশিষ্ট্য খরা প্রবণ বরেন্দ্র অঞ্চল ও বিভিন্ন কৃষি পরিবেষ অঞ্চলে চাষের উপযোগী। খরা সহনশীল সারিগুলো প্রজননকালে মাটি ফেটে চৌঁচির হলেও খরা মোকাবেলা করে ভালো ফলন দিতে সক্ষম। খরা সহনশীল সারিগুলোর জীবনকাল কম হওয়ায় প্রাকৃতিক দূর্যোগ শুরুর আগেই ধান কেটে ঘরে তোলা যাবে। আগাম ওঠার কারনে সেচের খরচ কম হবে। দাম ভালো পাওয়া যাবে। সেকারণে সারিগুলো বরেন্দ্র অঞ্চলের জন্য উপযোগী। ধানের সারি গুলো একটি করে চারা রোপন করা হয়েছে। খরা পিড়ীত বরেন্দ্র অঞ্চলে কীভাবে কম পানিতে, কম খরচে, কম সময়ে ধান কেটে ঘরে তোলা যায়। এ নিয়ে গবেষনা কার্যক্রম চলমান রেখেছেন নূর মোহাম্মদ। ধান গবেষনা ও প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে নতুন নতুন সারি উদ্ভাবন করে কৃষকদের মাঝে পৌঁছে দিয়ে তাদেরকে সাবলম্বী করার মাধ্যমে জাতীয় আয় বৃদ্ধি ও টেকসই খাদ্য নিরপত্তা অর্জনে সহায়ক ভূমিকা পালন করতে চাই তিনি।
তানোর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্ল্াহ আহম্মদ বলেন, নূর মোহাম্মদ বরেন্দ্র অঞ্চলে কীভাবে কম পানিতে, কম খরচে, কম সময়ে ধান কেটে ঘরে তোলা যায় সে বিষয়ে তিনি গবেষনা চালাচ্ছেন। তার জমিতে সেচের অভাবে মাটি ফেঁটে চৌচির হয়ে গেছে তবুও ধানের চারা সুন্দর সচেজ রয়েছে। তার এই গবেষনা সফল হলে কৃষকের জন্য ভালো হবে।