সর্বশেষ সংবাদ :

রুয়েটে অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল ভার্সন-৩ নিয়ে রুয়েটে প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) অধ্যাপকবৃন্দের অংশগ্রহণে ‘বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল ভার্সন-৩ : রিকয়ারমেন্ট এ্যন্ড মেপ্লিমেন্টেশন’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) রুয়েটের প্রশাসন ভবনের কনফারেন্স রুমে আইকিউএসি আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচির শুরুতে সংক্ষিপ্ত পরিসরে আলোচানসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন, মেকানিক্যাল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, এ্যপ্লাইড সায়েন্স এ্যন্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আল-আমিন-আল-আজাদউল ইসলাম এবং ইলেকট্রিক্যাল এ্যন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. বশির আহমেদ। আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. মাহমুদ সাজ্জাদের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের প্রধান ও অধ্যাপকবৃন্দ। প্রশিক্ষণ সেশন পরিচালনা করে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ও বিএইটিই আন্তর্জাতিক সম্পর্ক ও শিল্প সংযোগ বিভাগের পরিচালক ড. সাদিদ মুনির। তিনি উপস্থিত ডীন, বিভাগীয় প্রধান ও শিক্ষকদের সামনে নতুন ম্যানুয়ালের প্রয়োজনীয়তা ও বাস্তবায়ন নিয়ে আলোচনা করেন। বিএইটিই মূলত বাংলাদেশের প্রকৌশল ও প্রযুক্তিগত শিক্ষা কার্যক্রমের গুণগত মান যাচাই এবং স্বীকৃতি প্রদানের একটি শীর্ষস্থানীয় সংস্থা। দেশের বিশ্ববিদ্যালয়গুলোর প্রকৌশল ও প্রযুক্তি বিষয়ক শিক্ষা প্রোগ্রামগুলোর মান নির্ধারণ, মূল্যায়ন এবং অ্যাক্রেডিটেশন প্রদান করা, যাতে শিক্ষাগত মান আন্তর্জাতিক মানে উন্নীত হয়। এটি ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ -এর অধীনে পরিচালিত হয়।


প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৬ | সময়: ৫:৩৬ পূর্বাহ্ণ | সুমন শেখ