সর্বশেষ সংবাদ :

সত্য ও নিরপেক্ষতার ৫০ বছর রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত

স্টাফ রিপোর্টার: ‘সত্য ও নিরপেক্ষতার সাথে পথচলা’ স্লোগানকে ধারণ করে ঢাকা থেকে প্রকাশিত প্রথম শ্রেণির জাতীয় দৈনিক ‘সমাচার’ পত্রিকার ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সুবর্ণজয়ন্তী রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
শনিবার দৈনিক সমাচার রাজশাহী অফিসের আয়োজনে এ বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে কর্মরত গণমাধ্যমকর্মী, শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ‘উত্তরা প্রতিদিন’ পত্রিকার কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
র‌্যালি শেষে সকাল ১১টায় শুরু হয় আলোচনা সভা ও কেক কাটার মূল পর্ব। পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। হাফেজ হাবিবুল্লাহর কোরআন তিলাওয়াতের পর পত্রিকার দীর্ঘ পথচলা, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং আঞ্চলিক সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। আলোচনা সভা শেষে কেক কেটে দৈনিক সমাচার-এর সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়।
দৈনিক সমাচার পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান আবুল কালাম আজাদের সার্বিক তত্ত্বাবধানে ও আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ও রাবির সাবেক রেজিস্ট্রার ড. ইফতেখারুল আলম মাসুদ। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, দৈনিক ইত্তেফাকের রাজশাহী স্টাফ রিপোর্টার আনিসুজ্জামান এবং দৈনিক উত্তরা প্রতিদিনের সম্পাদক এনায়েত হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আজকের পত্রিকার রাজশাহী স্টাফ রিপোর্টার রিমন রহমান, ডেইলি স্টারের সিনিয়র ফটো সাংবাদিক আজহারউদ্দিন, জনকণ্ঠের স্টাফ ফটো সাংবাদিক সেলিম জাহাঙ্গীর, দৈনিক উপচারের ভারপ্রাপ্ত সম্পাদক ও বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগীয় সভাপতি নুরে আলম মিলন, দৈনিক সোনালী সংবাদ এর মফস্বল সম্পাদক সাংবাদিক জগদীশ, দৈনিক সানশাইনের ফটো সাংবাদিক শাহীন, রাজশাহী টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজ রকি, রাজশাহী অনলাইন ফোরামের সাধারণ সম্পাদক রনি, কালের কণ্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি নাঈম হোসেন, সাংবাদিক শাহিনুর রহমান সোনা, সাংবাদিক শফিকুল আলম ইমন, ভয়েস বাংলার রাজশাহী প্রতিনিধি মামুন রেজা, সিনিয়র সাংবাদিক সানোয়ার আরিফ, সাংবাদিক সুরুজ,বিজয়বাংলা নিউজের মাল্টিমিডিয়া স্টাফ জেসিকা শেখসহ রাজশাহীতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৬ | সময়: ৫:৩২ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর