সর্বশেষ সংবাদ :

চট্টগ্রাম ২৮৮ রানে অলআউট

ফয়সাল আলম: জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) রাজশাহী ভেন্যুর চার দিনের ম্যাচের প্রথম দিনে ঢাকার বিরুদ্ধে চট্টগ্রাম ২৮৮ রানে অলআউট হয়েছে। জবাবে দিন শেষে ঢাকা বিভাগ কোন উইকেট না হারিয়ে ২৪ রান সংগ্রহ করেছে।
শনিবার (১৪ নভেম্বর) ২৮তম জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) ম্যাচে সকালে টস জিতে চট্টগ্রামের অধিনায়ক হাসান মুরাদ ব্যাট করার সিদ্ধান্ত নেন। চট্টগ্রামের শাহ পরাণ সোহেল দলের পক্ষে সর্বোচ্চ ৭৮ রান সংগ্রহ করে ফয়সালের বলে আশিকুরের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান। সাদিকুর রহমান করেন ৫৮ রান। সাদ্দাম হোসেন শূন্য রানে আউট হলেও ইরফান সাবরি ১২, সাব্বির হোসেন ৭, নাঈম হাসান ২৮,হাসান মুরাদ ৬, আশরাফুল হাসান সিয়াম ৪৪, ইফরান হাসান ১৪ রান করেন। ওমর হসান ৩১ রানে রান আউট হন। সানজিদ মজুমদার শূন্য রানে অপরাজিত থাকেন।
ঢাকার বোলারদের মধ্যে সুমন খান ৭৯ রানে ৩ উইকেট দখল করেন। সালাহউদ্দীন শাকিল ৫৫ রানে পান ২ উইকেট। এছাড়া ফয়সাল ২২ রানে,ইয়াসমিন ২৬ রানে,রাব্বি ৪২রানে ও তাইবুর রহমান ১ রানে ১ টি করে উইকেট দখল করেন।
ঢাকা তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে কোনো উইকেট না হারিয়ে ২৪ রান সংগ্রহ করেছে। ঢাকার আদিল ৬ ও আনিসুল ১৮ রানে অপরাজিত আছেন।


প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৬ | সময়: ৫:৩০ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর