সর্বশেষ সংবাদ :

বগুড়ায় সরিষা চাষে কৃষকের মাঝে কৃষি ঋণ বিতরণ

স্টাফ রিপোর্টার: ন্যাশনাল ব্যাংক পিএলসি, বগুড়া শাখার উদ্যোগে ৪শতাংশ রেয়াতি সুদে সরিষা চাষের জন্য কৃষকের মাঝে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ করা হয়েছে। শনিবার দুপচাঁচিয়ার চন্দ্রদিঘি আলীম মাদ্রাসায় ৩৫জন কৃষকের মাঝে এ কৃষি ঋণ বিতরণ করা হয়।
ঋণ বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন ন্যাশনাল ব্যাংক পিএলসি রাজশাহী আঞ্চলিক প্রধান রেজুয়ানুল হক, ভাইস প্রেসিডেন্ট। বগুড়া শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুর রহিম ভাইস প্রেসিডেন্টের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চন্দ্রদীঘি আলীম মাদ্রাসার অধ্যক্ষ নুরু উদ্দিন মোহাম্মদ আব্দুর রহিম শেখ।
এ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি কৃষকদের সময়মতো ঋণ পরিশোধ করে আবারও ঋণ গ্রহণের অনুরোধ জানান। সবশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে প্রকাশ্যে ঋণ বিতরণ কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন।


প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৬ | সময়: ৫:৩০ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর