, , ।
কালাই প্রতিনিধি: ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনি এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে নানা আয়োজনে মধ্যে দিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষ হয়। পরে এসে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপি। শিরট্টী ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহাজাহান আলী সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাসুদ রানা প্রধান জেলা প্রশাসক জয়পুরহাট, কালাই সহকারী কমিশনার ভূমি আবদুল্লাহ আল মাহবুব, কালাই উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা আ.ফ.ম. ওবায়দুল ইসলাম, ইব্রাহিম হোসেন উপজেলা বিএনপি আহবায়ক, মওদুদ আলম উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক, সাজ্জাদুর রহমান সোহেল তালুকদার কালাই পৌর বিএনপি আহবায়ক, আব্দুল আলিম সরকার কালাই পৌর বিএনপি যুগ্ম আহবায়ক, আনিছুর রহমান জেলা বিএনপির সদস্য, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইদুল আলম, আবুল খায়ের গোলাম মওলা, সাধারণ সম্পাদক ডায়াবেটিস সমিতি কালাই, যুগ্ম আহবায়ক কালাই উপজেলা মোঃ রফিকুল ইসলাম চৌধুরীসহ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, সচেতনতার মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব। বিশ্বে টাইপ-২ ডায়াবেটিস মহামারী আকার ধারন করছে। সে কারনে জীবন-যাপনের পরিবর্তনের মাধ্যমে এ থেকে ৭০ ভাগ রক্ষা পাওয়া সম্ভব। জীবন-যাপনের পরিবর্তন ও সচেতনতার মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধ করা এবং সুস্থ থাকা সম্ভব।