সর্বশেষ সংবাদ :

টোলঘর চাষীবাজার টোলমুক্ত করার দাবিতে মানববন্ধন ও সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: মহানন্দা সেতুর পূর্বদিকে অবস্থিত টোলঘর চাষীবাজার টোলমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে চাষীবাজারের ক্ষুদ্র ব্যবসায়ী। শুক্রবার সকালে মহানন্দা সেতুর টোলঘরের পিছনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
চাষীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জিয়াউর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, পোল্ট্রি ফিড এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুখলেসুর রহমান আলাল, সাবেক কাউন্সিলর আব্দুল খালেক, আইবিডব্লিউ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা শাখার সেক্রেটারি শামসুজ্জামান মুকুল, সবজি ব্যবসায়ী বিজয়, মাছ ব্যবসায়ী শ্রীমতি মালা রানী, সাহাবুদ্দিন, শরিফুল ইসলাম, ওবাইদুল হক প্রমুখ।
ব্যবসায়ীরা জানান, ২০০৭ সালে সেনাশাসন আমলে তৎকালীন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক আতাউর রহমানের আমলে এ চাষীবাজার সৃষ্টি হয়। এ বাজারের ফলে পৌরসভার ৩ টি ওয়ার্ডের সাধারণ মানুষজন সুলভমূল্য নিত্য প্রয়োজনীয় মালামাল ক্রয় করে থাকেন। তাই এ বাজার উচ্ছেদ করা যাবেনা। এ বাজার সবসময় টোলমুক্ত রাখতে হবে।
এ বিষয়ে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকরামুক হক জানান, চাষী বাজারে যারা দোকান খুলে ব্যবসা করছেন তারা অবৈধ ভাবে ব্যবসা করছেন। চাষীবাজারকে ইজজারার আওতায় আনার জন্য নোটিশ দেয়া হয়েছে।


প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৬ | সময়: ৬:৫২ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর