আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে চন্দ্রিমা থানা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল
স্টাফ রিপোর্টার :
দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী সিটি কর্পোরেশনের অন্তর্গত চন্দ্রিমা থানা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।
শুক্রবার সন্ধ্যার পর মহানগরীর ১৯ নং ওয়ার্ডে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ১৯ ওয়ার্ড আহবায়ক আক্তার হোসেন।
প্রধান অতিথি ছিলেন চন্দ্রিমা থানা বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম জনি। আরো উপস্থিত ছিলেন চন্দ্রিমা থানা বিএনপি’র যুগ্ন আহবায়ক শাহজাহান আলী ও আব্দুল মজিদ,মহিলা নেত্রী মাহামুদা ফারিয়া, ১৯ নং দক্ষিণ সদস্য সচিব রজব আলী । ১৯ নং (উত্তর) বিএনপির সভাপতি মনিরুজ্জামান ডাবলু। রাজশাহী মহানগর ছাত্রদলের যুগ্ন আহবায়ক আবুল কালাম আজাদ তপন।
আরো উপস্থিত ছিলেন মহানগর যুবদল সদস্য উৎসব ও হিরা। চন্দ্রিমা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এরশাদ হোসেন। ১৯ নং ওয়ার্ড যুব দলের আহবায়ক শাহিন হোসেন, সদস্য সচিব ইউসুফ আলী সনি ও সিনিয়র যুগ্ন আহবায়ক সিয়াম। ১৯ নম্বর ওয়ার্ড উত্তরের শহিদুল ইসলাম ও সদস্য সচিব নয়ন।
চন্দ্রিমা থানা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক মানিক ও সদস্য নাহিদ হাসান ও শানু চন্দ্রিমা থানা ছাত্রদলের যুগ্ন আহবায় জুবায়ের। চন্দ্রিমা থানা মহিলা দলের আহবায়ক রেশমা আকতার, ফেরদৌসী বিউটি নুপুর সুমাইয়া ফাল্গুনী শিলা রুবি ও শম্পা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিলে শেষে বক্তব্যকালে চন্দ্রিমা থানা বিএনপির সদস্য সচিব ও প্রধান অতিথি মনিরুল ইসলাম জনি জানান, ১৭ বছর ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগ ত্রাসের সৃষ্টি করে রেখেছিল সারাদেশে। একসময় সাধারণ জনগণ তাদেরকে ক্ষমতা থেকে টেনে হিচড়ে নামিয়েছে। ২৪ সালে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশ ছেড়ে পালালেও আবার তারা একজোট হচ্ছে। বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যখন দেশকে এগিয়ে নেয়ার চেষ্টা করছেন তখন এই আওয়ামী সন্ত্রাসীরা দেশের বিভিন্ন স্থানে আগুন সন্ত্রাসের খেলায় মেতে উঠেছে। আমাদের এখনই তৎপর হতে হবে। প্রতিটি পাড়া মহল্লায় নিজের জায়গা থেকে এই আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি দলীয় নেতাকর্মী ও প্রশাসনকে আরো জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান।
সানশাইন /শামি
প্রকাশিত:
নভেম্বর ১৩, ২০২৬ | সময়: ৯:৫৪ অপরাহ্ণ | Daily Sunshine