সর্বশেষ সংবাদ :

বট তলায় বরেন্দ্র যুব ইগ্রোইকোলজি সম্মেলন

আসাদুজ্জামান মিঠু, বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি: শিকড় আমাদের পরিচয়, তারণ্যের প্রত্যায়ে এগ্রোইকোলজি স্লোগান ও বরেন্দ্র অঞ্চলে এগ্রোইকোলজি, জলবায়ু ন্যার্যতাও খাদ্য সার্বভৌমত্ম তারণ্যে ভূমিকার প্রতিপাদ্যে বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে বরেন্দ্র অঞ্চলের রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভার ময়েনপুর গ্রামের পাঁচ শতাধিক বছরের পুরোনো বটগাছের নিচে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বরেন্দ্র অঞ্চলের প্রাণ-প্রকৃতি, এগ্রোইকোলজি, খাদ্য সার্বভৌমত্ব ও জলবায়ু সুরক্ষাকে সামনে রেখে দেশে প্রথম বারে মত ব্যতিক্রমী এ অনুষ্ঠানের আয়োজন করেন বরেন্দ্র ইয়ুথ ফোরাম, গবেষণা ও উন্নয়ন প্রতিষ্ঠান বারসিক এবং গ্রিন কোয়ালিশনের যৌথ আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে দেশি বীজ ও স্থানীয় কৃষিজ্ঞান সংরক্ষণ, মাটির স্বাস্থ্য, প্রাণবৈচিত্র্য, পানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব কৃষি, বরেন্দ্র অঞ্চলের খরা, তাপপ্রবাহ ও পানিসংকট, কৃষক-নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর জলবায়ু ঝুঁকি, স্থানীয় অভিযোজন ও পরিবেশগত ন্যায়বিচার নিয়ে আলোচনা হয়। পাাপাশি কৃষকের বীজ ও খাদ্য উৎপাদনের অধিকার, স্থানীয় খাদ্যসংস্কৃতি, নিরাপদ খাদ্য এবং খাদ্যব্যবস্থায় কৃষক ও জনগণের সিদ্ধান্ত গ্রহণের অধিকারও আলোচনায় গুরুত্ব দেয়া হয়।
দিনব্যাপী আয়োজনে মূল প্রবন্ধ উপস্থাপন, বিষয়ভিত্তিক সংলাপ, অভিজ্ঞতা বিনিময়, তরুণদের উদ্যোগ ও উদ্ভাবন উপস্থাপন, দেশি বীজ ও কৃষি ঐতিহ্য প্রদর্শনী, স্থানীয় খাদ্য প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়।
আয়োজকরা জানান, সম্মেলনের মূল লক্ষ্য হলো বরেন্দ্র অঞ্চলের যুবসমাজের মধ্যে এগ্রোইকোলজি, জলবায়ু ন্যায়বিচার ও খাদ্য সার্বভৌমত্ব বিষয়ে সচেতনতা, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগ গড়ে তোলা। ‘শিকড়ে আমাদের পরিচয়, তারুণ্যের প্রত্যয়ে এগ্রোইকোলজি’ স্লোগানকে সামনে রেখে বরেন্দ্র অঞ্চলে এগ্রোইকোলজি, জলবায়ু ন্যায়বিচার ও খাদ্য সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় তারুণ্যের ভূমিকা নিয়ে সম্মেলনের মুল উদ্দেশ্য।
উৎসবে বরেন্দ্রের মাটিতে ধান, গাছ সবজি সহ নানান অষুধি পরিবেশ বান্ধব ও পরিবেশ রক্ষাকারী কীটনাশক ছাড়া এগ্রোইকোলজি লালনপালন করেছেন বরেন্দ্র অঞ্চলে এমন ১৮ জন উদ্যোগীকে নারী-পুরুষ কৃষককে এগ্রোইকোলজি লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬ সম্মনা দেয়া হয়।
বারসিকের প্রোগ্রাম অফিসার অমৃত সরকারের পরিচালনায়, উপস্থিত ছিলেন বারসিকে আঞ্চলিক সম্মনয়কারী শহিদুল ইসলাম ময়েনপুর গ্রামের বটবৃক্ষের রক্ষাকারী আফজাল হোসেন আব্দুল লতিব ও মফিজ উদ্দিনসহ কৃষক কৃষানী ও পরিবেশে অবদান রাখা ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
বারসিকে আঞ্চলিক সম্মনয়কারী শহিদুল ইসলাম বলেন, দেশে প্রথম বারের মত বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন করা হয়েছে। কারণ বলতে তিনি বলেন, বরেন্দ্র অঞ্চল তথা দেশে আজ কীটনাশকের ভয়াল থাবায় আজ শুধু কীট প্রতঙ্গের ক্ষতি না, মানুষ ক্যান্সারসহ নানান মরণ ব্যাধিতে ভুগছে। তাই এগ্রোইকোলজি যে বরেন্দ্র মানুষের মধ্যে আবার আনা যায় সে চেষ্টাই আমাদের উদ্যোশ্য।


প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৬ | সময়: ৫:৩০ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর