সর্বশেষ সংবাদ :

তানোরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান চিহ্নিতকরণ কর্মশালা

টিপু সুলতান,তানোর: তানোরে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা বাছাইয়ের মাধ্যমে কাার্যক্রম শুরু হয়েছে। নতুন উদ্যোগ র্কমসূচি বাংলাদশে ব্যাংকের বাছায় পক্রিয়া পর একজন উদ্যোক্তা এল লাখ টাকা থেকে পাবেন ২০ লাখ টাকা পর্যন্ত। তরুণ উদ্যোক্তারা ঋণরে পাশাপাশি পাবেন অনুদানও।
তানোর উপজলো র্পযায়ে সকল ব্যাংকরে আয়োজনে বুধবার সকাল ১১ টায় উপজলো পরষিদ হল রুমে উপজলো ভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচির বিষয়ক প্রচারণামূলক র্কমশালা ও ক্যাম্পেইন এর অংশ হিসাবে কর্মশালা আয়োজন করা হয়।
কর্মশালায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রাজশাহী জোনের ডিজিএম জোনাল ব্যবস্থাপক মো: মহববত আলী বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, তানোর উপজেলা নিবার্হী কর্মকর্তা নাঈমা খান। েিসার্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংক রাজশাহীর অতিরিক্ত পরিচালক মো: মামুনুর রশিদ। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন, সোনালী ব্যাংক তানোর শাখার ব্যবস্থাপক মো: নুরুন্নবী। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক তানোর শাখার ব্যবস্থাপক সাইফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, তানোর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: ওয়াজেদ আলী, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্ল্াহ আহম্মদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সাহিদুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী, উপজেলা বিআরডিবি প্রকল্প কর্মকর্তা আঞ্জুয়ারা খাতুন প্রমুখ ।
বক্তারা বলনে, নিজের পায়ে দাড়ানোর জন্য চাকুরীর পিছনে আর ছুটতে হবে না। উপজেলার তরুন উদ্যোক্তা নতুন দমে এগিয়ে যেতে সহায়তা করবে সরকার।
এই উদ্যোগের আওতায় ২৮ বছর বয়সের একজন তরুণ উদ্যোক্তা সর্বচ্চো ২০ লাখ টাকার অর্থায়ন পাবেন। এর অর্ধেক দিবে অনুদান সরকার আর বাকি অর্ধেক টাকা দেয়া হবে ব্যাংকের নিয়ম অনুযায়ী ঋণ হিসাবে।
সবচেেয় বড় সুবধিা হলো, ঋণরে বিপরীতে কোনও সহায়ক জামানত দিতে হবে না। গ্রাহক র্পযায়ে ঋণের সুদ বা মুনাফার হার নির্ধারণ করা হয়েেছ র্সবচ্চো ৪ থেেক ৭ শতাংশ।
সম্ভাবনাময় ও বাস্তসম্মত ব্যবসায়িক ধারণা থাকলে আবদেন করা যাবে। কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, মৎস্য, পশুপালন, হস্তশিল্প, র্পযটন, সবো ও প্রযুক্তিসহ সব ধরনরে বৈধ উদ্যোগকে র্কমসূচির আওতায় আনা হবে। আবদেনরে জন্য কোনও ফি দিতে হবে না। নির্ধারিত ফরমে সংশ্লিষ্ট উপজেলার যে কোন তফসিল ব্যাংকরে শাখায় আবদেন জমা দেয়া যাবে। যোগ্য তরুণরা ১ নভেম্বর শুরু হওয়া এ আবেদন করতে পারবেন আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। নিজের পছন্দের তানোর উপজলোর যে কোন তফসিল ভুক্ত ব্যাংকে। কর্মশালায় তানোর উপজেলার সকল ব্যাংকের শাখা ব্যবস্থাপকরাসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৬ | সময়: ৫:২৭ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর