সর্বশেষ সংবাদ :

নৃ-গোষ্ঠি মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু

স্টাফ রিপোর্টার: নৃতাত্ত্বিক জনগণের নিজস্ব সংস্কৃতি চর্চা, সংরক্ষণ ও বিকাশের ক্ষেত্রে অনীহা রয়েছে, এর ফলে তারা তাদের ভাষা-সংস্কৃতি হারিয়ে ফেলছে। এই কর্মসূচি তাদের নিজস্ব সংস্কৃতি চর্চা, সংরক্ষণ ও বিকাশে প্রণোদনা হিসেবে কাজ করবে এবং নৃতাত্ত্বিক যুব-যুবারাও নিজ সংস্কৃতি চর্চা ও রক্ষায় ব্রতী হবে।
এই যৌক্তিকতা এবং ‘আমাদের সংস্কৃতি আমাদের পরিচয়’ এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার ৭০টি রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের ৭০ টি সাংস্কৃতিক দলের অংশগ্রহণে এবং ০৮টি জনজাতির ঐতিহ্যবাহী ব্যবহার্য জিনিসপত্র (কৃষি ও শিকার যন্ত্রপাতি, গৃহস্থালি ব্যবহার্য, পোশাক, অলংকার, খাবার ও অন্যান্য) প্রদর্শনীর মাধ্যমে “ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গ্রামভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচি”-এর আওতায় রক্ষাগোলা সমন্বয় কমিটির আয়োজনে, সিসিবিভিও’র বাসÍবায়নে এবং ব্রেড ফর দি ওর্য়াল্ড, জার্মানীর সহযোগিতায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়নের কাদমা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ৩দিনব্যাপী রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের নৃ-গোষ্ঠি মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ আরম্ভ হয়।
মেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করে সিসিবিভিও’র সভাপতি প্রফেসর আবদুস সালাম। উদ্বোধণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি জনাব সুধীর সরেন। উদ্বোধনী পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিবিভিও’র সভাপতি নির্বাহী প্রধান ও রক্ষাগোলা মডেলের গবেষক সারওয়ার-ই-কামাল, সিসিবিভিওর নির্বাহী সদস্য গোলাম সারওয়ার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজের ড. মো: আমিরুল ইসলাম, অধ্যাপক সুম্মিতা চক্রবর্ত্তী, কাদমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম মোস্তাফিজুর রহমান, এসওএস এর সংগীত শিক্ষক রুম্মান আরা হোসেন দৃষ্টি ও নৃতাত্ত্বিক নেতৃবৃন্দ। উদ্বোধনী পর্ব শেষে অতিথিবৃন্দ জনজাতিভিত্তিক স্টল পরিদর্শন করেন এবং সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন। আলোচনা সভায় অতিথিবৃন্দ নৃতাত্ত্বিক সাংস্কৃতিক অধিকার আদায়ে দৃঢ় ভূমিকা পালন ও নৃতাত্ত্বিক সংস্কৃতিক চর্চা অব্যাহত রাখবার আহ্বান জানান। দিনব্যাপী আয়োজনে ৭০টি সাংস্কৃতিক দলের ঐতিহ্যবাহী নৃত্য ও স্টল প্রর্দশন করবার মধ্য দিয়ে প্রথম দিনের আনুষ্ঠানিকতার সমাপ্তি হয়।
বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার ও মেলায় বিচারকের দায়িত্ব পালন করেন প্রভাষক সেপরাতুস বিশ্বাস, কাদমা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কল্পনা সরেন, মাসাউসের প্রকল্প সমন্বয়কারী মাইকেল মারান্ডী ও প্রশান্ত মিঞ্চ। অনুষ্ঠানে সার্বিক আয়োজনে ভূমিকা পালন করেন রক্ষাগোলা সমন্বয় কমিটির নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সিসিবিভিও’র পক্ষে উপস্থিত ছিলেন সমন্বয়কারী আরিফ ইথার, সহ সমন্বয়কারী মোঃ শাহাবুদ্দিন ও প্রদীপ মার্ডী। এছাড়াও সকল কর্মকর্তা ও সমাজ সংগঠকবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মানিক এক্কা ও এলিজাবেদ টুডু।


প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৬ | সময়: ৫:২৬ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর