সর্বশেষ সংবাদ :

উন্নয়নের সুফল পেতে শুরু করেছে চাঁপাইনবাবগঞ্জবাসী

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নাগরিকদের যাতায়াত সহজ করতে পর্যায়ক্রমে রাস্তা সংস্কার, প্রশস্তকরণ এবং আধুনিক ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন কাজ এগিয়ে চলেছে। ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও রাস্তা প্রশস্তকরণের কাজ শেষ হলে বদলে যাবে পৌরসভার ১৫ টি ওয়ার্ডের চিত্র। দীর্ঘদিনের জলাবদ্ধতা ও যানজট সমস্যা নিরসনে পৌরসভার নেওয়া উন্নয়নমূলক উদ্যোগে আশার আলো দেখছেন পৌরবাসী। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আওতাধীন মহানন্দা সেতুর সংযোগ সড়ক নির্মাণ প্রকল্প দ্বিতীয় ( সংশোধিত) এসব কাজ সম্পন্ন হলে শহরের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি নাগরিকদের দুর্ভোগ অনেকটাই কমে আসবে বলে আশা করা হচ্ছে।
১৯ টি প্যাকেজের আওতায় কাজগুলোর মধ্য রয়েছে ডিবিসি (ড্রেনস বিটুমেনস কাপেটিং) ১৬. ৭০ কিলোমিটার, ইউনিব্লক রাস্তা ২০ কিলোমিটার,আরসিসি রাস্তা ০.৩৬৬ কিলোমিটার, আরসিসি ড্রেন ৮. ৭ কিলোমিটার, আরসিসি পাইপ ড্রেন ৯. ৮ কিলোমিটার, পানি সরবরাহ লাইন ৬. ৬৮০ কিলোমিটার। এরমধ্যে ডিবিসি (ড্রেনস বিটুমেনস কাপেটিং) ১০ কিলোমিটার সম্পূর্ণ হয়েছে। ইউনিব্লক রাস্তা ২০ কিলোমিটার পুরোটাই হয়েছে। ,আরসিসি রাস্তা ০.৩৬৬ কিলোমিটার পুরোটাই হয়েছে, , আরসিসি ড্রেন ৮. ৭ কিলোমিটার এর মধ্যে ৭. ৭ শেষ হয়েছে,, আরসিসি পাইপ ড্রেন ৯. ৮ কিলোমিটার এর মধ্যে ৭. ৮ কিলোমিটার হয়েছে, পানি সরবরাহ লাইন ৬. ৬৮০ কিলোমিটার এর মধ্যে ৫ কিলোমিটার সম্পূর্ণ করা হয়েছে। এছাড়াও পৌরসভার ৮ নং ওয়ার্ডের কোপরা এলাকায় ৮১ মিটার ব্রীজের কাজ চলমান রযেছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পর্যায়ক্রমে রাস্তা সংস্কার, প্রশস্তকরণ এবং আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার কাজ চলমান রয়েছে। এরমধ্যে পৌর এলাকার ১০ নং ওয়ার্ডের নয়ানশুকা হতে হতে ১২ ও ১৩ নং ওয়ার্ডের শেষ সীমানা পর্যন্ত আন্ডার গ্রাউন্ড ড্রেন ও কাপেটিং রাস্তা এবং পৌর এলাকার শাহীবাগে আন্ডার গ্ৰাউন্ড ড্রেন ও ইউনিব্লকের কাজ চলমান রয়েছে। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা বাস্তবায়িত হলে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন হবে এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা কমে আসবে। একই সঙ্গে রাস্তা প্রশস্তকরণের ফলে যানবাহন চলাচল সহজ হবে এবং যানজট নিরসনে ইতিবাচক ভূমিকা রাখবে।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শহর পরিকল্পনাবিদ মোঃ ইমরান হোসাইন বলেন, শহরের সার্বিক উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ এবং নাগরিকদের চলাচলের সুবিধা নিশ্চিত করতেই এসব উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হচ্ছে। পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ তোফিকুল ইসলাম বলেন, পৌরসভার প্রতিটি ওয়ার্ডে রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে কাজ চলমান রয়েছে। কাজগুলো যথাযথভাবে সম্পন্ন হলে শহরের পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং সড়কে চলাচলে ভোগান্তি কমবে। পৌরসভার এসব উন্নয়নকাজ সম্পন্ন হলে চাঁপাইনবাবগঞ্জ শহরের যোগাযোগব্যবস্থা, পানি নিষ্কাশন ও নাগরিক সুযোগ-সুবিধায় দৃশ্যমান পরিবর্তন আসবে। পাশাপাশি পরিচ্ছন্ন, সুন্দর ও পরিকল্পিত নগর হিসেবে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নতুন পরিচিতি গড়ে উঠবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।


প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৬ | সময়: ৫:০৩ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর