, , ।
স্টাফ রিপোর্টার, গোদাগাড়ী: সিরাজগঞ্জে পৃথক মাদক মামলায় গোদাগাড়ীর এক নারীসহ দুই আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে একটি মামলায় ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদন্ড এবং অপর মামলায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে।
সূত্রে জানা যায়,বুধবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক লায়লা শারমীন এই রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন রাজশাহী জেলার গোদাগাড়ী থানার ডুমুরিয়া গ্রামের মৃত আমাদুলের মেয়ে আইভি খাতুন ও একই উপজেলার মাটিকাটা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মামুনুর রশিদ।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০২২ সালের ৯ জুন রাতে র্যাব-১২-এর সদস্যরা সিরাজগঞ্জ রোডে তিশা স্পেশাল পরিবহনের যাত্রী মামুনুর রশিদের কাছ থেকে ৪০৫ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়।