নলডাঙ্গায় ঢাকাগামী আপ-ডাউন ট্রেন স্টপেজ দাবীতে মানববন্ধন

নলডাঙ্গা প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় ঢাকাগামী আপ-ডাউন পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের স্টপেজ দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নলডাঙ্গাবাসী। বুধবার বেলা সাড়ে এগারোটায় নলডাঙ্গা রেলওয়ে স্টেশনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, জাতীয় সংসদের মাননীয় হুইপ ও নাটোর-২ আসনের সাংসদ নাটোর নলডাঙ্গার উন্নয়নের রুপকার এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নিকট ঢাকাগামী আপ-ডাউন পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের স্টপেজ করার দাবি জানাচ্ছি। নলডাঙ্গার উন্নয়নের জন্য নলডাঙ্গাবাসীর প্রাণের দাবি পূরণ করতে জাতীয় সংসদের মাননীয় হুইপ মহোদয় দ্রুত পদক্ষেপ নিবেন বলে আশা করছেন মানববন্ধনে অংশ নেওয়া সর্বস্তরের জনগণ।
মানববন্ধনে অংশ নেন, নলডাঙ্গা পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য সচিব এস এম সান্টু আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরহাদ হোসেন উজ্জ্বল, উপজেলা সমবায় দলের আহ্বায়ক আনোয়ার হোসেন ইরাক, হাফেজ মমিনুল ইসলাম মমিন, ব্যবসায়ী আইয়ুব আলী সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।


প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৬ | সময়: ৪:৪৫ পূর্বাহ্ণ | সুমন শেখ