সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে আন্তর্জাতিক দুর্যোগ দিবস পালিত

স্টাফ রিপোর্টার: “ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে আন্তর্জাতিক দুর্যোগ দিবস-২০২৬ উদ্যাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহা. সবুর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল হাই এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রাজশাহীর উপসহকারী পরিচালক এম.ডি. ফরহাদ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি শুরু করতে হবে নিজের ঘর ও পরিবার থেকেই। দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি পরিবেশ সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখতে হবে। বেশি বেশি গাছ লাগাতে হবে এবং প্লাস্টিকজাত পণ্যের ব্যবহার কমাতে হবে। বাড়ির আঙিনা পরিষ্কার রাখা, গাছ লাগানো, পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তোলা এবং পরিবারের সদস্যদের দুর্যোগকালীন করণীয় সম্পর্কে ধারণা দেওয়ার মাধ্যমে একটি দুর্যোগ সহনশীল সমাজ গড়ে তোলা সম্ভব।
তিনি আরও বলেন, ভূমিকম্প, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগের সময় আতঙ্কিত না হয়ে সচেতনভাবে করণীয় অনুসরণ করতে হবে। দুর্যোগের আগাম প্রস্তুতি, দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার কৌশল এবং জরুরি সেবার বিষয়ে প্রত্যেকের ধারণা থাকা প্রয়োজন। ব্যক্তিগত সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে জানমালের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব।
আলোচনা সভায় দুর্যোগের আগাম প্রস্তুতি গ্রহণ, জনসচেতনতা বৃদ্ধি, জানমালের ক্ষয়ক্ষতি হ্রাস এবং দুর্যোগ মোকাবিলায় স্থানীয় পর্যায়ে সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে রাজশাহী হেলেনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় করণীয় বিষয়ে একটি সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় দুর্যোগের সময় নিরাপদে সরে যাওয়া, অগ্নিকাণ্ড মোকাবিলা এবং জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে বাস্তবধর্মী ধারণা দেওয়া হয়।
পবা: উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পবা উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনুল আবেদীন।
তিনি বলেন, ‘দুর্যোগ মোকাবিলায় ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক পর্যায়ে সচেতনতা বাড়াতে হবে। দুর্যোগের আগে প্রস্তুতি নেওয়া গেলে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। ভূমিকম্প, অগ্নিকাণ্ড, বন্যা কিংবা ঝড়ের মতো দুর্যোগ মোকাবিলায় করণীয় সম্পর্কে সবার পরিষ্কার ধারণা থাকা জরুরি। পরিবারের প্রত্যেক সদস্যকে দুর্যোগকালীন নিরাপত্তা ব্যবস্থা ও আগাম সতর্কবার্তা সম্পর্কে সচেতন করতে হবে। সম্মিলিত উদ্যোগ ও কার্যকর প্রস্তুতির মাধ্যমে আমরা একটি দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারি।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহমুদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আসাদুজ্জামান এবং নওহাটা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর নিরঞ্জন সরকার। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, হরিয়ান ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ছাবের আলী পালু, হরিপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুশফিকুর রহমান রাশেদ ও হুজুরীপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।
চারঘাট: উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৗসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি), উপজেলা বিএনপির সভ্পাতি সাকে মেয়র জাকিরুল ইসলাম বিকুল, চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ সম আব্দুন নুর, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুস সালেকআদিল প্রমুখ। সভা শেষে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দলের পক্ষ থেকে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো দুর্যোগকালে উদ্ধার তৎপরতা ও প্রাথমিক চিকিৎসার ওপর একটি বাস্তবধর্মী মহড়া প্রদর্শন করা হয়।
পাঁচবিবি: উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, র‌্যালি ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মল্লিকা রানী সেহানবীশ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন পপি, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা ওবায়দুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, একাডেমী সুপারভাইজার জহুরুল ইসলাম, পল্লী বিদ্যুতের এজিএম তিতাস, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শাহ্ আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু ও আয়মারসুলপুর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মিলটন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শাহজাদপুর: শাহজাদপুর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থপনা বিভাগের আয়োজনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের সঞ্চালনায় নুকালি বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয় মাঠে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নুকালি বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয়ের সভাপতি আনিছুর রহমান। আনিছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন। র‌্যালি ও আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিসের ষ্টেশন ইনচার্জ পারভেজ আহমেদের নেতৃত্বে দুর্যোগ ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। এসময় ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন,উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা রিপন আহমেদ ও নুকালি বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয়ের সভাপতি আনিছুর রহমান প্রমুখ।
আত্রাই: উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখার যৌথ আয়োজনে আত্রাই উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শেখ মো. রেজাউল ইসলাম।
আদমদীঘি: উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে র‌্যালি ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদ ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহিদুল আনোয়ার, থানার পরিদর্শক শহিদুল ইসলাম এবং উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল মোক্তাকিন তালুকদার মুক্তাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানো, অগ্নিকাণ্ড প্রতিরোধ এবং জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। অগ্নিকাণ্ডবিষয়ক মহড়ার মাধ্যমে আগুন লাগার ঘটনায় তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ ও জানমালের ক্ষয়ক্ষতি কমানোর কৌশল তুলে ধরা হয়।
ধামইরহাট: উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনার আয়োজনে এবং ফায়ার সার্ভিসের সাবির্ক সহযোগিতায় উপজেলা পরিষদের শহীদ মিনার চত্বরে মহড়া পরিচালনা করা হয়। মহড়া শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজি তাহমিনা সারমিন। এ সময় ছিলেন সহকারী কমিশনার ভুমি সাজ্জাদ পারভেজ, মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনছুর আলী, কৃষি কর্মকর্তা দেলোয়ার হোসেন, তথ্য সেবা কর্মকর্তা ইসকিতা আফরিন, জনস্বাস্থ্য উপ প্রকৌশলী মিলন কুমার, সমবায় কর্মকর্তা সুলতান হোসেন, খাদ্য কর্মকর্তা মামুনুর রশীদ সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ওয়াল্ড ভিশনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষক, সাংবাদিক প্রমুখ।
গোমস্তাপুর: উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় শোভাযাত্রা, অগ্নিনিবারক মহড়া ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সকালে উপজেলা চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে ওই এলাকার সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়। পরে সেখানে উপজেলা ফায়ার সার্ভিসের উদ্যোগে অগ্নিনির্বারক মহড়া প্রদর্শিত হয়। মহড়া শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিল¬ুর রহমান। সভায় স্বাগত বক্তব্য দেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম। উপজেলা পল¬ী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলামের সঞ্চালনায় অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন- রহনপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশনমাষ্টার মহাতাব উদ্দিন মৃধা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ইউসুফ আলী, সিনিয়র সাংবাদিক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আতিকুল ইসলাম আজম ও সাধারণ সম্পাদক সারওয়ার জাহান সুমন।
নওগাঁ: জেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় সদর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। প্রধান অতিথি থেকে র‌্যালির নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। আলোচনা সভায় নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুল আমিন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আশেকুর রহমান, নওগাঁ ফায়ার সার্ভিসের উপপরিচালক জাকির হোসেন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমানসহ অন্যরা বক্তব্য রাখেন। এসময় জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, ফায়ার সার্ভিসের সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে অগ্নিকাণ্ড, ভূমিকম্প এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সময় কীভাবে জীবন ও সম্পদ রক্ষা করা যায় সে বিষয়ে মহড়া প্রদর্শন করে ফায়ার সার্ভিসের সদস্যরা।
জয়পুরহাট: জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে জেলা প্রশাসক আল মামুন মিয়ার নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র‌্যালিটি কালেক্টরেট মাঠে গিয়ে শেষ হলে সেখানে দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আল মামুনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরুল ইসলাম, সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, জয়পুরহাট ফায়ার সার্ভিস স্টেশনের উপ সহকারী পরিচালক শরিফুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শাহ আলম শোভন প্রমুখ। পরে জয়পুরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীদের অংশগ্রহণে ভূমিকম্প ও অগ্নিকান্ড প্রতিরোধে এক বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়।
পুঠিয়া: উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে পুঠিয়া সদরের ঢাকা-রাজশাহী মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে পুঠিয়া পরেশ নারায়ণ (পিএন) সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় দুর্যোগবিষয়ক মহড়া। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রসনজিৎ সাহা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবা আক্তার। ারও উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জয়েনাল আবেদীন, উপজেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর মেয়র আসাদুল ইসলাম আসাদ, উপজেলা বিএনপির সদস্য একরামুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রাকিব, পুঠিয়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন আলাল, রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফারুক রায়হান এবং জেলা যুবদলের সদস্য মাসুদ রানা মণ্ডল। ছাড়া উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন।
বদলগাছী: দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের (দুর্যোগ ব্যবস্থাপনা শাখা) আয়োজনে বদলগাছী সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের নিয়ে এ মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি, বদলগাছী সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল খালেক এবং বদলগাছী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুর রউফ প্রমুখ। মহড়ায় অগ্নিকাণ্ডের সময় করণীয়, আগুন নিয়ন্ত্রণের প্রাথমিক কৌশল ও নিরাপদে সরে যাওয়ার বিষয়ে শিক্ষার্থীদের বাস্তব ধারণা দেওয়া হয়। পাশাপাশি বন্যা, ভূমিকম্প ও বজ্রপাতসহ বিভিন্ন দুর্যোগের ঝুঁকি, দুর্যোগকালীন করণীয় এবং নিরাপত্তাবিষয়ক সচেতনতা তুলে ধরা হয়। এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও সচেতনতা বাড়বে বলে আশা করছেন আয়োজকরা।


প্রকাশিত: October 14, 2026 | সময়: 5:40 am | সুমন শেখ

আরও খবর