সর্বশেষ সংবাদ :

রাবি অবসরপ্রাপ্ত প্রফেসর ড. মো. আব্দুল্লাহ আল আনসারীর মৃত্যু, শোক জ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফলিত গণিত বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. মো. আব্দুল্লাহ আল আনসারী (৭২) রবিবার রাত ১০টা ১৫ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ড. মো. আব্দুল্লাহ আল আনসারীর মৃত্যুতে উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা গণিত এবং ফলিত গণিত শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে মরহুমের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে তাঁর রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
আজ সোমবার বাদ যোহর রাবি কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের নামাজে জানাযা শেষে বিশ্ববিদ্যালয় গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। তিনি গণিত এবং ফলিত গণিত বিভাগের সভাপতি ও হল প্রাধ্যক্ষসহ অন্য কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি বেশ কয়েটি গবেষণা তত্ত্বাবধান করেছেন ও তাঁর বেশ কিছু গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশে প্রকাশিত হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন পুত্র রেখে গেছেন।


প্রকাশিত: October 6, 2026 | সময়: 4:42 am | সুমন শেখ