, , ।
স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে সোনামসজিদ তোহাখানা পুকুরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা। সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম।
এ সময় আরো ছিলেন শাহীনূর রহমান জেলা মৎস্য কর্মকর্তা, শিবগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার, উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আক্তার, প্রাণিসম্পদ কর্মকর্তা শাহাদাত হোসেন, তোহাখানা নিয়ামতুল্লাহ আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মামুনুর রশিদ সহ উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচির মাধ্যমে জলাশয়ে বিভিন্ন প্রজাতির পোনা মাছ ছাড়া হয়। এর মাধ্যমে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করা এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে ভূমিকা রাখার প্রত্যাশা করা হচ্ছে।