, , ।
স্টাফ রিপোর্টার, বাগমারা: সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের নেতৃত্বে গত রোববার অবৈধ ভাবে নদীতে সুতি জালের বাধ তৈরির অভিযোগে বাগমারা উপজেলাধীন গণিপুর ইউনিয়নের মহব্বতপুর খন্দকারপাড়া নামক স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় স্রোতি জালের জন্য ব্যবহৃত বাঁশের বেড়া ভেঙ্গে দেয় প্রশাসন।
অভিযান পরিচালনাকালীন সময়ে সরেজমিনে দেখা যায়, মহব্বহপুর খন্দকার পাড়া নামক স্থানে কতিপয় অজ্ঞাত অসাধূ ব্যাক্তি নদীর গতিপথ রোধে সুতি জালের বাঁশের বাঁধ দেওয়া আছে। যার ফলে নদীর পানির প্রবাহ বাধাপ্রাপ্ত হচ্ছে। নদীর গতিপথ সচল রাখতে উক্ত স্থানে অবস্থিত সুতি জালের বাঁশের বাধ ভেঙ্গে ফেলা হয়েছে এবং সুতি জাল বিনষ্ট করা হয়েছে। অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন আখতারুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা, বাগমারা, রাজশাহী, হাবিব, এসআই এবং বাগমারা থানার পুলিশ বাহিনীর সদস্যরা।