, , ।
ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের নেতাকর্মীরা। সোমবার ৭ সেপ্টেম্বর খুব সকালে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের হারুখালী এলাকায় এই মিছিল অনুষ্ঠিত হয়। পরে সেই মিছিলের জের ধরে বিকালে পৌর এলাকার অরণকোলা সিমেন্ট মিলের সামনে থেকে সূর্য্য প্রামানিক (৪৫) নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সূর্য প্রামানিক (৪৫) অরণকোলা গ্রামের নূর মোহাম্মদ ওরফে রুনুর ছেলে। সে পৌর সভার ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন। গ্রেফতার হওয়া সূর্য ঈশ্বরদী পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও প্রভাবশালী আওয়ামী লীগ নেতা আবুল হাশেম কমিশনারের চাচাতো ভাই।
স্থানীয় একাধিক সুত্র এবং পুলিশ জানায়, ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমালের নির্দেশে যুবলীগ নেতা হাবিবুর রহমানের নেতৃত্বে শেখ হাসিনার প্রত্যাবর্তনকে সামনে রেখে সোমবার খুব সকালে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের হাড়ুখালি এলাকায় আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল করেন। এসময় তারা শেখ হাসিনাকে দেশে ফেরার উদ্দেশ্যে বিভিন্ন স্লোগান দেন। সেই সাথে পাবনা-৪ এর সাবেক এমিপি গালিবুর রহমান শরীফ, স্থানীয় কমিশনার আবুল হাশেম, তার ভাই হাবিবুর রহমানের নামে বিভিন্ন স্লোগান দিয়ে মিছিলটি অরণকোলা মোড় এলাকায় গিয়ে শেষ করেন। তারই জের ধরে বিকেলে সূর্য্যকে গ্রেফতার করেন ঈশ্বরদী থানা ও আমবাগান পুলিশ ফাড়ির সদস্যরা।
মিছিলে অন্যদের মধ্যে ছিলেন দাশুরিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইসরাইল হোসেন, পাকশী ইউনিয়ন যুবলীগের মিরাজ হাসান, যুবলীগ নেতা আরিফ বিশ্বাস, তুহিন প্রামানিক, সোহেল, ফিরোজ প্রমূখ।
আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন জানান, সকালে মিছিলের জের ধরে সূর্য্য নামের আওয়ামী লীগের এক কর্মীকে গ্রেপ্তার করা হয়। প্রথমে তাকে আমবাগান পুলিশ ফাঁড়িতে রাখলেও পরে তাকে ঈশ্বরদী থানাতে স্থানান্তর করা হয়।
ঈশ্বরদী থানার ওসি তদন্ত জামাল উদ্দীন বলেন, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা সবার চোখকে ফাকি দিয়ে মিছিল করেছে। এজন্য সূর্য্য নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।