সর্বশেষ সংবাদ :

ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে মারুফা

স্পোর্টস ডেস্ক: নারী এশিয়া কাপে বল হাতে ঝলক দেখিয়ে যাচ্ছেন মারুফা আক্তার। আর তাতে র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে টাইগ্রেস পেসারের। টি-টোয়েন্টি বোলারদের তালিকায় নিজের ক্যারিয়ার সেরা অবস্থানে জায়গা করে নিয়েছেন এই পেসার। গতকাল ৮ সেপ্টেম্বর নারী ক্রিকেটারদের র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ করেছে আইসিসি।
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ে সেরা ২০ জনের মধ্যে ঢুকলেন মারুফা। টি-টোয়েন্টিতে তার আগের সেরা অবস্থান ছিল ২৩তম, ২০২৪ সালে উঠেছিলেন। এবার এগিয়েছেন ১৯ ধাপ, ৩৭ থেকে পৌঁছে গেছেন ১৮-এ। শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ম্যাচে মাত্র ২১ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন মারুফা। সেটারই প্রভাব দেখা গেল এবার র‌্যাঙ্কিংয়ে।
লঙ্কানদের বিপক্ষে ম্যাচে দলীয় সর্বোচ্চ ৩৪ রান করেছিলেন টাইগ্রেস ব্যাটার সোবহানা মোস্তারি। এতে তিন ধাপ এগিয়ে টি-টোয়েন্টি ব্যাটিংর‌্যাঙ্কিংয়ে ৩৬তম স্থানে উঠেছেন তিনি। ২৬ রান করা দিলারা আক্তারের উন্নতি পাঁচ ধাপ। এই ওপেনারের অবস্থান ৬২তম।


প্রকাশিত: September 9, 2026 | সময়: 4:33 am | সুমন শেখ