সর্বশেষ সংবাদ :

নাচোল মোবাইল টাওয়ারের ৫টি ব্যাটারি উদ্ধার, আটক ১

নাচোল প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার একটি মোবাইল ফোন টাওয়ারের চুরি হওয়া ৫টি ব্যাটারি উদ্ধার করেছে পুলিশ। সেই সাথে চুরির কাজে ব্যবহৃত একটি ব্যাটারি চালিত ভ্যানগাড়ি ও চোর চক্রের মূলহোতাকে নওগাঁ থেকে
নাচোল থানার অফিসার ইনচার্জ সুকমল চন্দ্র দেবনাথ জানান, গত বৃহস্পতিবার রাত ৮টার পর নাচোল সদর ইউনিয়নের ভেরেন্ডি বাজার এলাকায় অবস্থিত ২টি সিমের যৌথ একটি মোবাইল টাওয়ার থেকে ৫টি ব্যাটারি চুরি হয়।
এ ঘটনায় কর্তৃপক্ষ নাচোল থানায় অভিযোগ করলে ওই রাতেই ১টার দিকে নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাঘরাইল এলাকা থেকে শ্যামল সিং নামে এক যুবককে একটি ব্যাটারি চালিত ভ্যান সহ গ্রেপ্তার করে। শ্যামল নাচোল উপজেলার কসবা ইউনিয়নের সোনাইচন্ডী বসুন্ধরা এলাকার বিশ্বনাথ সিং এর ছেলে।
গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী ভেরেন্ডি বাজার এলাকায় একটি আমবাগান থেকে রাত ২টা ৩০মিনিটের দিকে আরও ৪টি ব্যাটারি উদ্ধার করা হয়। শনিবার সকালে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।


প্রকাশিত: September 6, 2026 | সময়: 3:40 am | সুমন শেখ