, , ।
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যায়ের (রাবি) বৃহস্পতিবার বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়। বিজ্ঞান অনুষদের উদ্যোগে ফার্মেসী বিভাগ এই সেমিনারের আয়োজন করে।
প্রকৌশল অনুষদ গ্যালারিতে এদিন সকাল ১০টায় অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের এমেরিটাস প্রফেসর মোহাম্মদ আব্দুর রশিদ প্রধান বক্তা হিসেবে ও প্রফেসর মো. গোলাম ছাদিক সম্মানিত অতিথি হিসেবে সেমিনারে উপস্থিত ছিলেন। বিভাগের সভাপতি প্রফেসর শাহনাজ পারভীন সেমিনারে সভাপতিত্ব করেন।
উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ তাঁর বক্তব্যে এই সেমিনার প্রাকৃতিক সম্পদভিত্তিক গবেষণাকে আধুনিক ওষুধ উন্নয়নের সাথে আরও কার্যকরভাবে যুক্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
চিকিৎসাজ্ঞান ও আধুনিক ওষুধ আবিস্কারের মধ্যে সেতুবন্ধন, ঔষধি উদ্ভিদ ও প্রাকৃতিক উৎস থেকে কার্যকর বায়োঅ্যাকটিভ যৌগ শনাক্তকরণ এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রাকৃতিক পণ্যভিত্তিক নতুন ওষুধ উন্নয়নের সম্ভাবনা নিয়ে সেমিনারে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সেখানে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
ফার্মেসীসহ সংশ্লিষ্ট অন্যান্য বিভাগের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা এই সেমিনারে উপস্থিত ছিলেন। ফার্মেসী বিভাগের থিসিস গ্রুপের শিক্ষার্থী সোহানুর রহমান সেমিনারটি সঞ্চালনা করেন।