, , ।
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রাণিবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর বিশিষ্ট কীটতত্ত্ববিদ ড. মাহতাব আলীর (৭৮) মৃত্যুতে উপাচার্য প্রফেসর ফরিদুল ইসলাম এবং উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা রাবিতে মরহুমের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে তাঁর রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
ড. মাহতাব আলী আজ বুধবার ভোরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন। আজ বাদ এশা রাবি কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ শেষে রাবি গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে বলে জানা গেছে।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক পুত্র রেখে গেছেন। বাংলাদেশে মৌচাষের উন্নয়ন, প্রসার ও বানিজ্যিক উৎপাদনে তিনি পথিকৃতের ভূমিকা পালন করেছেন।