সর্বশেষ সংবাদ :

রাবিতে ব্র্যাকের শিখা প্রকল্প প্রতিনিধিদলের সফর

রাবি প্রতিনিধি: ক্যাম্পাসে যৌন সহিংসতা, যৌন হয়রানি ও উত্যক্তকরণরোধে ব্র্যাকের শিখা প্রকল্পের এক প্রতিনিধিদল আজ রবিবার রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সফর করেন। এসময় তারা প্রশাসন ভবন-১ এর কনফারেন্স কক্ষে উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলামের সাথে মতবিনিময়ে মিলিত হন। মতবিনিময়কালে প্রতিনিধিদলের প্রধান ব্র্যাকের পরিচালক এ এফ এম শাহিদুর রহমান পাবলিক ও প্রাইভেট স্পেসে যৌন সহিংসতা, যৌন হয়রানি ও উত্যক্তকরণরোধের লক্ষ্যে ব্র্যাকের শিখা প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে অবহিত করেন।
প্রকল্পে বাস্তবায়নের অংশ হিসেবে তারা রাবির শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা, কর্মচারীদের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য বিভিন্ন পদক্ষেপ যেমন, ওয়ার্কশপ, প্রশিক্ষণ এবং সামগ্রিক সচেতনতা সৃষ্টির বিষয়ে অবহিত করেন।
উপাচার্য শিখা প্রকল্পের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে রাবি ক্যাম্পাসকে যৌন সহিংসতা, যৌন হয়রানি ও উত্যক্ততা মুক্ত করতে তাদের গৃহীত কর্মসূচি ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময়ে অন্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ, জীববিজ্ঞান অনুষদের অধিকর্তা প্রফেসর গোলাম মোর্ত্তুজা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, প্রক্টর প্রফেসর মাহবুবর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এসএম কামরুজ্জামান, দর্শন বিভাগের সভাপতি প্রফেসর আরিফুল ইসলাম, সেন্ট্রাল সায়েন্স ল্যাবরেটরির পরিচালক প্রফেসর এ বি এম হামিদুল হক, যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ বিষয়ক অভিযোগ কমিটির সদস্য প্রফেসর মোছা. শাহ্নাজ পারভীন এবং বিশিষ্ট শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।


প্রকাশিত: August 17, 2026 | সময়: 5:08 am | সুমন শেখ