সর্বশেষ সংবাদ :

নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত

নাচোল প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাল্য বিয়ে, মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, জঙ্গী সন্ত্রাস নামকতা ও নারী নির্যাতন প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫টায় নাচোল মধ্যবাজারে নাচোল থানার আয়োজেন ও নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথের সভাপতিত্বে বক্তব্য রাখেন নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভাইসচেয়ারম্যান আবু তাহের খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক নূর কামাল, পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম, সহসভাপতি আমানুল্লাহ আল মাসুদ, বেগম মহসিন ফাজিল মাদ্রসার শিক্ষক নুরুল ইসলাম, নাচোল প্রেসক্লাবের সভাপতি অলিউল হক ডলার, বিএনপি নেতা আব্দুর রহিম, আসিফ মিয়া প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন হায়দার আলী।


প্রকাশিত: August 15, 2026 | সময়: 4:35 am | সুমন শেখ