, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীর আরডিএ মার্কেট পরিদর্শন করেছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট। বুধবার সকাল ১১টায় তিনি মার্কেট পরিদর্শনে গিয়ে ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও অভিযোগের কথা শোনেন। এসময় ব্যবসায়ীরা দীর্ঘদিনের জলাবদ্ধতা, অবকাঠামোগত ও ব্যবস্থাপনাগত সমস্যার কথা তুলে ধরেন।
চেয়ারম্যান বলেন, “আমার ইচ্ছা রাজশাহীতে একটি আধুনিক মার্কেট হোক। ব্যক্তিস্বার্থ বাদ দিয়ে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। আপনারা সহযোগিতা করলে আমিও সবসময় পাশে থাকব।” তিনি মার্কেটের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সমস্যাগুলো দ্রুত সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। পরিদর্শনকালে আরডিএর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মসিউর রহমানসহ অন্যান্য কর্মকর্তা এবং মার্কেটের সভাপতি ফরিদ হাসান, সহ-সভাপতি আলহাজ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলীসহ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।