, , ।
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বরণ, বিদায়, পুরস্কার ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান বৃহষ্পতিবার বিকেলে শহীদ সুখরঞ্জন সমাদ্দার শিক্ষক-ছাত্র সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর মো. আবুল হাশেম ও প্রফেসর মামনুনুল কেরামত।
বিভাগের সভাপতি প্রফেসর সৈয়দ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিভাগের শিক্ষক প্রফেসর এ বি এম ইসমাইল ও প্রফেসর খন্দকার মামুনুর রশীদ বক্তব্য রাখেন। এছাড়া কয়েকজন বিদায়ী ও নবাগত শিক্ষার্থী এবং একজন প্রাক্তন শিক্ষার্থীও বক্তব্য রাখেন।
এই অনুষ্ঠানে বিভাগের চারজন শিক্ষার্থীকে রিইউনিয়ন ২০১১ অ্যাওয়ার্ড, ১ জন করে শিক্ষার্থীকে অফুরননেসা বৃত্তি ও খাতির মোহাম্মদ বৃত্তি এবং ২ জন শিক্ষার্থীকে প্রফেসর এস আর খান বৃত্তি প্রদান করা হয়।