সর্বশেষ সংবাদ :

রাজশাহী রেঞ্জ ডিআইজির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

স্টাফ রিপোর্টার: দেশব্যাপী সবুজায়ন বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং বনভূমির পরিমাণ বৃদ্ধির লক্ষ্যে রাজশাহী রেঞ্জ পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) আশিক সাঈদের উদ্যোগে রেঞ্জ ডিআইজির সরকারি বাসভবন ও কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে ডিআইজি আশিক সাঈদ এবং তাঁর সহধর্মিণী শামীম আরা হক, উপদেষ্টা, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রাজশাহী রেঞ্জ যৌথভাবে চারটি ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন। এ সময় ডিআইজি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক হারে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রাজশাহী রেঞ্জ, রাজশাহী জেলার পুলিশ সুপার, পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), রেঞ্জ ডিআইজির কার্যালয়সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সরকারের ঘোষিত আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ রোপণ কর্মসূচির অংশ হিসেবে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।


প্রকাশিত: July 31, 2026 | সময়: 4:20 am | সুমন শেখ

আরও খবর