ফেসবুকে মিথ্যা সংবাদ প্রকাশে থানায় জিডি

পাঁচবিবি প্রতিনিধি: ফেসবুকে মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে জয়পুরহাটের পাঁচবিবি থানায় সাধারণ ডায়েরি করেন জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরের দানেজপুর মহল্লার জিয়াউল ফেরদৌস রাইট।
আবেদনে উল্লেখ করেন, ‘খাদেমুল বখতিয়ার’ ফেসবুক আইডি থেকে তার নাম ও ছবি ব্যবহার করে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করা হয়। অসহায়দের বরাদ্দকৃত সরকারি অনুদানের গরু আত্মসাত করেন এমন সংবাদ প্রকাশ করা হয়। ‘এমন মিথ্যা অপপ্রচারে সামাজিক ও রাজনৈতিক ভাবে আমার সম্মান ও মর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে বলে জানান রাইট। কারন আমি পৌর বিএনপির যুগ্ম আহ্বায়কের দ্বায়িত্ব পালন করে আসছি সফলতার সাথে।
ভবিষ্যতে আইনগত নিরাপত্তা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুবিধার্থে সাধারণ ডায়েরির পাশাপাশি অগ্রণী ব্যাংক সংলগ্ন রাইটের ব্যাবসায়ীক গদি ঘরে উপজেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মাধ্যমে প্রতিবাদ জানায়। ভবিষ্যতে বস্তুনিষ্ঠ ও তথ্য ভিত্তিক সংবাদ প্রকাশে সকলের প্রতি অনুরোধ করেন বিএনপি নেতা রাইট।


প্রকাশিত: July 30, 2026 | সময়: 3:51 am | সুমন শেখ