সর্বশেষ সংবাদ :

মাদক নিয়ন্ত্রণে প্রশাসন সক্রিয় রয়েছে: ইউএনও সাথী

টাঙ্গাইল প্রতিনিধি: মাদকাসক্তি বর্তমান সমাজের একটি মারাত্মক ব্যাধি, যা তরুণ প্রজন্মকে ধ্বংস করছে এবং পরিবার ও সমাজকে চরম বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। এর প্রতিরোধে পারিবারিক সচেতনতা, ধর্মীয় অনুশাসন, কঠোর আইন প্রয়োগ এবং মাদকাসক্তদের সঠিক পুনর্বাসন অত্যন্ত জরুরী। তাই সারাদেশে মাদক নিয়ন্ত্রণে প্রশাসন সক্রিয় রয়েছে বলে মন্তব্য করেছেন টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মিজ্ নূরজাহান আক্তার সাথী।
বৃহস্পতিবার ২৩ জুলাই ধনবাড়ী উপজেলা প্রশাসন আয়োজিত আইন শৃঙ্খলা কমিটির সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরোও বলেন, মাঝে মধ্যেই ধনবাড়ী উপজেলার বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ইউএনও মিজ্ নূরজাহান আক্তার সাথীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি দিল আফরোজ, ধনবাড়ী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাসুদুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা ইসমাইল হোসেন, থানার ওসি নূরুস সালাম সিদ্দিক, পৌর বিএনপির সভাপতি এসএমএ ছোবহান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ধনবাড়ী উপজেলা শাখার আমির অধ্যপক মিজানুর রহমান ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী সহ অন্যারা।
বক্তারা কিশোর গ্যাং, বাল্য বিবাহ সহ নানা অপরাধ বিষয়ে সভায় তুলে ধরে আলোচনা করেন। পরে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়।


প্রকাশিত: July 25, 2026 | সময়: 3:44 am | সুমন শেখ

আরও খবর