, , ।
পাঁচবিবি প্রতিনিধি: মাদকের ভয়াবহতা সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সকল কলেজ ও উচ্চ বিদ্যালয়ের প্রধানদের মাঝে মাদকের কুফল সম্বলিত সচেতনতামূলক পোস্টার বিতরণ করা হয়।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ পোস্টার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন। এসময় তিনি প্রতিষ্ঠান প্রধানদের পোস্টারগুলো শ্রেণিকক্ষে দৃশ্যমান স্থানে টাঙিয়ে রাখতে বলেন। পাশাপাশি পাঠ্যপুস্তক পড়ানোর পাশাপাশি পোস্টারে উল্লেখিত তথ্য দেখিয়ে শিক্ষার্থীদের মাদক সেবনে মানবদেহের ক্ষতি বিষয়ে শিক্ষা দিতে বলেন।
ইউএনও কাশপিয়া তাসরিন বলেন, ‘মাদক দেশ, সমাজ ও পরিবারের জন্য সবচেয়ে বড় শত্রু। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে এখনই সচেতন করতে হবে। এখন থেকেই শিক্ষার্থীদের সঠিক পথে রাখতে হবে।
মাদকমুক্ত প্রজন্ম গড়ে তুলতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার ও প্রশাসনকে একযোগে কাজ করার আহ্বান জানান ইউএনও মহদোয়।
পোস্টার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার তোফাজ্জল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান সহ উপজেলার বিভিন্ন কলেজ ও উচ্চ বিদ্যালয়ের প্রধানগণ।