সর্বশেষ সংবাদ :

চাঁপাইনবাবগঞ্জে মাঠ দিবস মসলাজাতীয় ফসলের উৎপাদন বাড়ানোর গুরুত্ব

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ২০২৫-২৬ অর্থবছরের মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
বুধবার বিকেলে পৌর এলাকার টিকরামপুর এলাকায় চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলীর সভাপতিত্বে মাঠ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. আজিজুর রহমান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পার্টনার প্রোগ্রামের সিনিয়র মনিটরিং অফিসার আব্দুল লতিফ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত উপপরিচালক (শস্য) আব্দুল হালিম, সদর উপজেলা কৃষি অফিসার সুনাইন বিন জামান, সদর উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার আনিসুল হক মাহমুদ, উপসহকারী কৃষি অফিসার ফাহাদ হোসেন, বস্তায় আদা চাষি নজরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ড. আজিজুর রহমান বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে মসলাজাতীয় ফসলের উৎপাদন বাড়ানো জরুরি। আধুনিক প্রযুক্তি ও উন্নত জাতের যথাযথ ব্যবহারের মাধ্যমে কৃষিকে আরো লাভজনক করা সম্ভব।
চাষাবাদের প্রদর্শনী দেখে স্থানীয় কৃষকদের মধ্যে আধুনিক চাষাবাদে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে।


প্রকাশিত: জুন ১৮, ২০২৬ | সময়: ৪:১৯ পূর্বাহ্ণ | সুমন শেখ