আজ চট্রগ্রামে টি-টোয়েন্টি সিরিজ শুরু

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আজ। চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ট ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর ২টায়। এর আগে আজ সকালে সৌম্য সরকারকে যুক্ত করা টি-টোয়েন্টি স্কোয়াডে। প্রথমে মনে হচ্ছিল শেষ ওয়ানডেতে চোট পাওয়া লিটনের বিকল্প প্রস্তুত রাখতেই সৌম্যকে দলে নেওয়া হয়েছে। তবে সংবাদ সম্মেলনে লিটন জানালেন আরেক ওপেনার পারভেজ হোসেন ইমনও প্রথম ম্যাচে অনিশ্চিত। সিরিজ শুরুর আগে চট্টলায় দুপুর সোয়া ১টায় হয় ট্রফি উন্মোচন। এরপর সংবাদ সম্মেলনে আসেন টাইগার অধিনায়ক লিটন। যদিও আগের দিনের মতো আজ তাকে খোড়াতে অত দেখা যায়নি। তবে সংবাদ সম্মেলেন আসার আগে নিজেই পা সামনে নিয়ে দেখছিলেন, সেটা খুব একটা সামনে নিতে পারেননি। ফলে লিটনের প্রথম ম্যাচ খেলা হচ্ছে না বলেই ধারণা করা হচ্ছে। যদিও তিনি নিজে বলে গেলেন আগামীকাল তার খেলার সম্ভাবনা ‘ফিফটি ফিফটি।’ অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে পায়ের মাংস পেশীতে টান লাগায় ৪৮ রানে মাঠ ছাড়তে হয় লিটনকে। পরে ৪৯তম ওভারে ব্যাটিংয়ে ফিরলেও ফিল্ডিংয়ে নামতে পারেননি। আজ সংবাদ সম্মেলনে নিজের ফিটনেস নিয়ে লিটন বলেন, ‘আগের চেয়ে আমি অনেক ভালো আছি। যে অবস্থায় ছিলাম, তার থেকে এখন ভালো লাগছে। তবে আজ দেখব, এরপর কাল আবার দেখে সিদ্ধান্ত নিতে হবে আমার বিষয়টা।’
যদিও টিম ম্যানেজমেন্টের একটি সূত্র জানাচ্ছে, আগামীকাল লিটনের খেলার সম্ভবানা খুবই কম। তার জায়গায় অধিনায়কত্ব করতে পারেন সহ অধিনায়ক তাওহীদ হৃদয়। তবে সৌম্য সরকারকে ফেরানোর কারণ জিজ্ঞাসা করতেই আরেকটা তথ্যও বের হয়ে আসে। শুধু লিটন নয় প্রথম ম্যাচে অনিশ্চিত পারভেজ হোসেন ইমনও। গলার টনসিল ও জ্বরে ভুগছেন এই বাঁহাতি ব্যাটার। এ কারণেই সৌম্যকে উড়িয়ে আনা হচ্ছে। যদিও এখনও তিনি দলে যোগ দেননি, আগামীকাল সকালে আসবেন চট্টগ্রাম। লিটন বলেন, ‘সৌম্যকে দলে নেওয়ার কারণ হলো, আমি নিজেই ফিফটি-ফিফটি অবস্থায় ছিলাম। কী হতে পারে, সেটা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। এ জন্য অন্তত কাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। এছাড়া ইমনেরও হালকা অসুস্থতা আছে। তাই আমরা ঝুঁকি নিতে চাইনি যে প্রয়োজনের সময় হঠাৎ করে কাউকে ডেকে আনতে হবে। সেই চিন্তা থেকেই সৌম্যকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। আজ হয়তো সে অনুশীলন করতে পারবে না, তবে কাল থেকে দলের সঙ্গে পুরোপুরি যুক্ত হয়ে যাবে।’


প্রকাশিত: জুন ১৭, ২০২৬ | সময়: ৩:৫৮ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর