সর্বশেষ সংবাদ :

নওগাঁয় ব্যাডমিন্টন ও ভলিবল প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার, নওগাঁ: নওগাঁর মহাদেবপুরে অনুর্ধ্ব-১৫ বালক-বালিকাদের ব্যাডমিন্টন ও ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল থেকে ইনডোর স্টেডিয়ামে ব্যাডমিন্টন ও ডাক বাংলা মাঠে ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণ করা হয়। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় জেলা ক্রীড়া অফিস এর আয়োজন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিদের মাঝে পুরষ্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান।
এসময় উপজেলার সহকারী কমিশনার ভূমি জান্নাতুল নাঈম বিনতে আজিজ, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোজাফফর রহমানসহ ক্রীড়া সংগঠক, বিভিন্ন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, ভলিবল প্রতিযোগিতায় বালকদের ৬টি দল এবং ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বালক-বালিকাদের ৮টি করে দল অংশগ্রহণ করে।


প্রকাশিত: জুন ১৫, ২০২৬ | সময়: ৫:৩১ পূর্বাহ্ণ | সুমন শেখ