বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
সানশাইন ডেস্ক: টাঙ্গাইলের সখীপুরে দাঁড়িয়ে থাকা বাঁশ বোঝাই ট্রাকের পেছনে মুরগিবাহী পিকআপ ভ্যানের ধাক্কায় ৪ জন নিহত হয়েছে। মঙ্গলবার ভোর সাড়ে ৪ টার দিকে সখীপুর-সাগরদিঘী সড়কের কালিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে সখীপুর থানার এএসআই আল মামুন জানিয়েছেন।
নিহতরা হলেন-জামালপুরের বকশীগঞ্জ উপজেলার আব্দুল হাকিম মিয়ার ছেলে পিকআপ ভ্যানের চালক নূরনবী (৬৪), তার সহকারী নওগাঁর পত্নীতলা উপজেলার পলাশের ছেলে রফিকুল (১৮), নেত্রকোণার জেলার কেন্দুয়া উপজেলার এরশাদের ছেলে সাগর (২২) এবং ভোলা সদর উপজেলার সেলিমের ছেলে সুমন (২৬)। তারা সবাই পিকআপ ভ্যানে ছিলেন।
স্থানীয়দের বরাতে পুলিশ বলছে, বাঁশ বোঝাই ট্রাকটি ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিল। এসময় ঢাকাগামী মুরগিবাহী পিকআপ ভ্যান পেছন থেকে ট্রাককে ধাক্কা দেয়। তাতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নেয় পুলিশ। এএসআই আল মামুন বলেন, “নিহতদের পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে। পরিবারের লোকজন আসলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো হস্তান্তর করা হবে।”