সর্বশেষ সংবাদ :

বিশ্ব পরিবেশ দিবসে রাবি উপাচার্যের বৃক্ষরোপণ

রাবি প্রতিনিধি: শুক্রবার ছিল বিশ্ব পরিবেশ দিবস। দিবসটি উপলক্ষ্যে দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় মসজিদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম। সেখানে অন্যদের মধ্যে উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম ও প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করে উপাচার্য বলেন, আজ কিছু বৃক্ষরোপণ করা হলো। আগামী কয়েক মাসের মধ্যে ক্যাম্পাসে ১০ হাজার বৃক্ষরোপণ করা হবে।


প্রকাশিত: জুন ৬, ২০২৬ | সময়: ৪:২২ পূর্বাহ্ণ | সুমন শেখ