সর্বশেষ সংবাদ :

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বিএনপির

স্টাফ রিপোর্টার :
রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী মহানগর বিএনপির সহযোগী অঙ্গ সংগঠন।এ সময় তারা ছাত্রলীগকে গুপ্তলীগ আখ্যা দিয়ে তাদের গুপ্ত মিছিল ও সকল কাযক্রম প্রতিহত করার আহ্বান জানান। আজ বৃহস্পতিবার বেলা ১২ টায় রাজশাহী নগরীর নওদাপাড়ায় এলাকায় বিক্ষোভ মিছিল করে বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।এ সময় শতাধিক নেতাকর্মী মিছিলে অংশ নেন।

তারা বলেন,রাজশাহীতে মিছিলের নামে কোনো ধরনের নৈরাজ্য মেনে নেওয়া হবে না। ছাত্রলীগ ঝটিকা মিছিলের মাধ্যমে দেশের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।আওয়ামী লীগ ও নিষিদ্ধে ছাত্রলীগ পুনরায় অরাজকতা তৈরি করার চেষ্টা করলে তা কঠোর ভাবে দমন করা হবে।

সানশাইন /শামি


প্রকাশিত: June 4, 2026 | সময়: 4:14 pm | Daily Sunshine