সর্বশেষ সংবাদ :

রাবিতে মলিকুলার বায়োলজি, জিনোমিক্স অ্যান্ড প্রোটিন রিসার্চ ল্যাব উদ্বোধন

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান বৃহস্পতিবার বেলা ১১টায় মাইক্রোবায়োলজি বিভাগে ‘মলিকুলার বায়োলজি, জিনোমিক্স অ্যান্ড প্রোটিন রিসার্চ ল্যাব’ উদ্বোধন করেন।
এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীববিজ্ঞান অনুষদের অধিকর্তা প্রফেসর গোলাম মোর্ত্তুজা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফিশারীজ অনুষদের অধিকর্তা প্রফেসর মোস্তাফিজুর রহমান মন্ডল, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের অধিকর্তা প্রফেসর খন্দকার মোজাফফর হোসেন, প্রক্টর প্রফেসর মাহবুবর রহমান, বিভাগের সভাপতি প্রফেসর ইমতিয়াজ হাসান, বিভাগের সাবেক সভাপতি প্রফেসর বিশ্বনাথ সিকদার এবং ল্যাবের সুপারভাইজার প্রফেসর অমিত কুমার দত্ত।
এই অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) চার দিনব্যাপী ‘খধনড়ৎধঃড়ৎু ঝধভবঃু ধহফ ঞবপযহরয়ঁব ড়ভ গড়ষবপঁষধৎ ইরড়ষড়মু: অ ঋড়ঁহফধঃরড়হ ডড়ৎশংযড়ঢ়’-এ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সার্টিফিকেটও প্রদান করেন। সেখানে ওয়ার্কশপ পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রশিক্ষকদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
ল্যাব উদ্বোধন করে উপ-উপাচার্য (শিক্ষা) বলেন, এই গবেষণাগার বাংলাদেশে আণবিক জীববিজ্ঞান ও জিনোমিক্স গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করবে ও দেশের বায়োটেকনোলজি খাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম হবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে মাইক্রোবায়োলজি বিভাগসহ সংশ্লিষ্ট অন্যান্য বিভাগের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


প্রকাশিত: May 8, 2026 | সময়: 3:57 am | সুমন শেখ