, , ।
প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও মতিহার থানা বিএনপির সাবেক সদস্য আব্দুল মালেকের জানাজা নামাজ শনিবার সকালে চকপাড়া কেন্দ্রীয় গোরস্থান ও ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।
জানাজা নামাজে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি এবং রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন মহোদয়সহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানাযা নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে রাসিক প্রশাসক মহোদয় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।